নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ৬ )
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের ষষ্ঠ পর্ব শেয়ার করে নেবো। এরপর হঠাৎ করে তার মাথার ভেতর ঝাপসা কিছু ছবি ভেসে উঠতে লাগলো। অর্থাৎ একটা নদী, অন্ধকার রাত, কেউ বাঁচাও বলে চিৎকার করছে। এইরকম নানা চিন্তা। এরপর অয়ন মাথা চেপে ধরলো- না, না এগুলো কী হচ্ছে আমার সাথে?তবে সে আবার এসব কিছুই মনে করতে পারছে না। কিন্তু তার মনে হতে লাগে- এগুলো তার নিজেরই স্মৃতি! কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল এবং অয়ন হাঁপাতে লাগলো। এরপর তার হাতে যে কাপড়ের টুকরো ছিল, সেটা সে আর এক মুহূর্ত এর জন্য সেই কাপড়টার দিকে তাকাতে পারলো না। দরজা খুলে বাইরে গিয়ে সেটা উঠোনের এক কোণে ছুঁড়ে ফেললো। তারপর ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিল। কিন্তু, তার রাতটা এখানেই শেষ হলো না।
রাত তখন প্রায় ২টা, পুরো বাড়ি নিঃশব্দ। হঠাৎ অয়ন অনুভব করলো, কেউ তার ঘরে হাঁটছে। ধীরে এবং সেটা খুব ধীরে শব্দ হচ্ছে। সে চোখ খুললো না, কারণ সে জানে- চোখ খুললেই হয়তো সে সেটা দেখতে পাবে, আর সে সেটা দেখতে চায় না। কিন্তু যাইহোক, শব্দটা কোনোমতে থামছে না। বরং তার মনে হচ্ছে ধীরে ধীরে তার বিছানার দিকে এগিয়ে আসছে। ভয়ে অয়নের শরীর জমে গেছে, সে একদমই নড়তে পারছে না। শুধু অনুভব করতে পারছে যে, কেউ তার খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। তারপর, ঠান্ডা একটা নিঃশ্বাস তার কানের কাছে অনুভব হলো- আমাকে চিনতে পারছিস না? অয়নের চোখ তখন হঠাৎ খুলে গেল, কিন্তু ঘর ফাঁকা, কেউ নেই। কিন্তু তার বুক ধড়ফড় করতে লাগে। এরপর সে ঘড়ির দিকে তাকালো এবং দেখলো- রাত ২:০৩ বাজে। সে উঠে বসলো এবং তার মনে হচ্ছে....
