পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

পরিবেশ এমন একটা ব্যাপার, যেটাকে রক্ষা করতে না পারলে আমাদের জনজীবন যত দিন যাবে, তত বেশি দুর্বিসহ হয়ে উঠবে। আসলে এই ব্যাপারটির দিকে আমরা খুব একটা নজর দেই না বলেই বর্তমানে আমাদের পরিবেশ, আমাদের জলবায়ু অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু বারবার পরিবেশবিদেরা আমাদের ওয়ান করছে। এবং তারা আসলে হাজার চেষ্টা করলেও সবকিছুকেই ঠিক করতে পারছে না।

কারণ এতে আমরা আসলে সব সময় সরকারের দোষ দেই, বড় বড় ইন্ডাস্ট্রির দোষ দেই। কিন্তু এটাই সত্যি কথা হলো আমরা আলাদা আলাদা ভাবে কেউই আসলে এই ব্যাপারে সচেতন নই। এবং আমরা কোনো মানুষই সচেতন নই বলেই সরকার যতই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুক না কেন, সেটা কখনোই সফল হয় না। কারণ ওই যে বললাম, আসলে আমরা সচেতন নই। এবং সরকার যদি কোনো কাজ করতে চায় ও আমরা সেটাতে আসলে খুব একটা কো-অপারেটিভ আচরণ করি ব্যাপারটি কিন্তু তেমনটাও নয়।

আর সে কারণেই আসলে যত দিন যাচ্ছে, ততই আমাদের পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি, যে তরুণদের এগিয়ে আসা উচিত। কারণ তরুণেরা যদি এই বিষয়ে এগিয়ে না আসে, তাহলে আমি মনে করি পরিবেশের ধ্বংস অনিবার্য। এবং এই পরিবেশের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না।

আসলে এটা আমি অনেকভাবেই দেখেছি যে, আমরা আমাদের পরিবেশ ধ্বংস করি, আমরা আমাদের পরিবেশ নষ্ট করি নিজের হাতেই। তাই আমি মনে করি, যে পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। কারণ তরুণ প্রজন্মের মধ্যে যে বুদ্ধি, যে শক্তি, যে কর্মদক্ষতা থাকবে সেটা অবশ্যই আমাদের আগের প্রজন্মের কাছে থাকবে না।

তাই তরুণ প্রজন্ম যদি দেশের এবং পরিবেশের হাল ধরে, তাহলে আমি মনে করি পরিবেশের হাল কিছুটা হলেও ফিরতে পারে। কারণ এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, যে পরিস্থিতিতে যদি আসলে এখনই পরিবেশের হাল ঠিক না করা হয়, তাহলে আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হব। এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা শুধুমাত্র জাহান্নাম রূপে পৃথিবী রেখে যাবো যেটা কখনোই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কাম্য নয়। কারণ তরুণ প্রজন্ম যদি এখনই পরিবেশকে ঠিক করতে চায়, তাহলে আমি মনে করি পরবর্তী প্রজন্মকে বাঁচানো সম্ভব। তা না হলে, সম্ভব নয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 65862.60
ETH 1943.54
USDT 1.00
SBD 0.51