রবীন্দ্র সরোবরের নীরব সৌন্দর্য

20251031_163643.jpg

কলকাতার ব্যস্ততা থেকে একটু দূরে, শহরের মাঝেই রবীন্দ্র সরোবর নামে একটা শান্ত পরিবেশ আছে। প্রতিদিনের কোলাহল, হর্নের শব্দ আর ছুটে চলা মানুষের ভিড় থেকে বেরিয়ে এখানে এলে সময়টা হঠাৎ করেই প্রকৃতির সাথে মিশে যায়। এখানে এমনই কিছু মুহূর্ত আছে, যা আমি লেকের ধারে দাঁড়িয়ে ক্যাপচার করেছিলাম। শান্ত লেকের বুক চিরে এগিয়ে চলেছে একটি রোয়িং বোট। দুইজন রোয়ার একসাথে ছন্দ মিলিয়ে বৈঠা চালাচ্ছে। এখানে সবাই মোটামুটি বাইরের প্রতিযোগিতার জন্য প্র্যাক্টিস করে থাকে। আবার এখানে বিপদে পড়লে তাদের উদ্ধার করার জন্য আলাদা ব্যবস্থাও আছে।

আর জলের উপর পড়া ছোট ছোট ঢেউ আর নৌকার ছায়া, সব মিলিয়ে যেনো এক নিখুঁত সামঞ্জস্য তৈরি করেছে সবদিক থেকে। এখানে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, নেই কোনো প্রতিযোগিতার ব্যাপার। শুধু যেটা আছে-অনুশীলন, ধৈর্য আর আত্মসংযম। রবীন্দ্র সরোবর বরাবরই কলকাতার রোয়িং চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অনুশীলনে ব্যস্ত থাকে তরুণ-তরুণীরা। এখানে সকালেও তরুণ থেকে বয়স্ক সবাই ব্যায়াম করে থাকে। মোটামুটি বিভিন্ন মাধ্যমে শরীর চর্চার একটা প্রধান কেন্দ্র এটা। একদম সকাল আর বিকেলে এই দুই সময়েই রবীন্দ্র সরোবরের সবচেয়ে সুন্দর মুহূর্ত। চারপাশে হালকা হাওয়া, পাখির ডাক আর জলের মৃদু শব্দ। সব মিলিয়ে মনটা যেনো অজান্তেই শান্ত হয়ে যায়।

Sort:  

@curious.mind
কলকাতার ব্যস্ত জীবনের মাঝে রবীন্দ্র সরোবরের এই শান্ত ও স্নিগ্ধ রূপটি আপনি আপনার লেখায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে লেকের জলে বৈঠার ছন্দ আর অনুশীলনের যে ধৈর্যের কথা আপনি বললেন, তা সত্যি অনুপ্রেরণাদায়ক। আপনার বর্ণনায় সকাল-বিকেলের সেই হালকা হাওয়া আর পাখির ডাক যেন চোখের সামনে ভেসে উঠল। চমৎকার একটি ভ্রমণ ও অভিজ্ঞতামূলক পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ🥰🍂


আমি 'আফরিন' 'আমার বাংলা ব্লগ' কমিউনিটির একজন এক্টিভ মেম্বার প্রতিনিয়ত আমি অপেক্ষা করি আপনাদের মিনিংফুল একটা ব্লগ এর জন্য,পরবর্তী ব্লগ এর অপেক্ষায় থাকবো আমি প্রতিনিয়ত পড়তে ও লিখতে পছন্দ করি পাশে থাকবেন ভাইয়া🌸❤️

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 66712.20
ETH 1956.00
USDT 1.00
SBD 0.50