মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( শেষ পর্ব )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের শেষ পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে লোকটা সঞ্জয়কে একটা অদ্ভূত কথা বলে অর্থাৎ সে এই বাড়িতে জীবিত এবং মৃতের মাঝখানে ছিল। সঞ্জয় তখন দেয়ালের দিকে তাকিয়ে বুঝলো যে এই লোকটার ছায়া আর আগের মতো নেই। কেমন যেনো একটা হালকা অর্থাৎ আফসা। সঞ্জয় বিষয়টা অনুধাবন করলো যে, বাবা আমাকে বাঁচানোর জন্য এই চুক্তি করেছিলো। লোকটা তখন মাথা নেড়ে বললো- আর আমাকে এখানে আটকে রেখেছিলো, কারণ চুক্তির সময়ে সে একা ছিল না। সঞ্জয় এর কাছে এখন বিষয়গুলো একসাথে পরিষ্কার হয়ে গেলো। মানে এই বাড়িটা আসলে কেনো কাউকে ছাড়তে চাইতো না। আর কেনইবা সবসময় মেঘলা সন্ধ্যায় দরজায় কড়া নাড়তো। এখন সঞ্জয় জিজ্ঞাসা করলো যে, তাহলে এখন কি হবে?

লোকটা তখন জানালার দিকে তাকিয়ে বললো- এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে। সঞ্জয় বললো- আপনি কি করবেন তাহলে? লোকটা বললো- আমি এখানে এইবার স্বেচ্ছায় থেকে যাব। সঞ্জয় মন খারাপ নিয়ে উঠে দাঁড়ালো এবং বললো- আমি আপনাকে একা এইভাবে ফেলে রেখে যেতে পারিনা। লোকটা মাথা নেড়ে বললো-তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না, এতদিন এখানে আমি একাই ছিলাম। এখন আমার শুধু পাহারা দেওয়ার কাজ। এরপর সঞ্জয় তার সমস্ত জিনিষ ব্যাগে গুছিয়ে নিয়ে দরজার সামনে এগিয়ে গেলো এবং শেষবারের মতো এই বাড়িটার দিকে সে তাকালো। এরপর সবকিছুই আগের মতো নরমাল হয়ে গেলো। সঞ্জয় বাইরে পা রাখতেই মেঘ কেটে গেলো এবং সবকিছু পরিষ্কার আলোর মতো হয়ে গেলো।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 71379.76
ETH 2099.09
USDT 1.00
SBD 0.50