মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ২৪ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ২৪ তম পর্ব শেয়ার করে নেবো। সবকিছু ঠিক হয়ে গেলেও সেই অপরিচিত লোকটি সঞ্জয়কে হঠাৎ বলে বসলো- তুমি যা ভাবছ, তা নয় অর্থাৎ এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। সঞ্জয় হতবাক হয়ে তার দিকে তাকালো এবং বললো কেনো? লোকটা ধীরে বললো- চুক্তি ভাঙা হয়েছে, কিন্তু তার শেষ মূল্য এখনো বাকি আছে। বাইরে যেনো সাথে সাথে আবারো বজ্রপাত শুরু হলো এবং বজ্রপাত এর শব্দ এত জোরে হচ্ছিলো যেনো আকাশ চিরে যাওয়ার মতো। সঞ্জয় তখন অনুভব করলো- শেষ রাতটা এখনও বাকি আছে। এরপর আস্তে আস্তে বজ্রপাত হওয়া বন্ধ হয়ে গেলো এবং সাথে সাথে চারপাশে এক অদ্ভূত শান্ত ভাব নেমে আসলো।

ঘরের ভেতরটাও যেনো এখন একটা শান্তিপূর্ণ বলে মনে হতে লাগে সঞ্জয় এর কাছে। সঞ্জয় তখন ঘরের মেঝেতে বসে আছে, এদিকে তার আঙুলের কাটা জায়গায় কোনো ব্যথা অনুভব হচ্ছে না। কিন্তু তার মনে একটা অদ্ভূত ব্যথা অনুভব হতে লাগে। সেই অপরিচিত লোকটা তখন জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে এবং তখন বাইরে আবারো বৃষ্টি শুরু হয়েছে। তবে এইবার সবকিছু নরমাল আছে। এখন সঞ্জয় লোকটিকে জিজ্ঞাসা করলো- তাহলে শেষ মূল্যটা কি? লোকটা জানালার পাশ থেকে ঘুরে সঞ্জয় এর দিকে ঘুরে দাঁড়ালো এবং তার মুখে কোনো রহস্য নেই, আছে শুধু ক্লান্তি আর স্বস্তির একটা দীর্ঘশ্বাস।....

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.059
BTC 70472.40
ETH 2146.15
USDT 1.00
SBD 0.51