কাউকে এতোটাও সুযোগ দেওয়া উচিত নয়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

প্রত্যেক জিনিসের একটা লিমিটেশন রয়েছে। সেই জিনিসের কিংবা সেই মানুষের যদি লিমিটেশন ছাড়ানোর কোন অভিপ্রায় তার মনের মধ্যে চলে আসে, তাহলে সেটাকে আমি মনে করি খুব দ্রুত সরিয়ে দেওয়া উচিত। কারণ, কোন সময় কোন মানুষেরই লিমিটেশন অতিক্রম করা উচিত নয়।

কারণ, আমার যতটুকু সীমানা, ততটুকুতেই আমাদের থাকা উচিত। আর তার চেয়েও বড় ব্যাপার হলো, আসলে কাউকে ওই সুযোগটাই দেওয়া উচিত নয়। কারণ, বর্তমানে আমি ব্যাপারটি খুব ভালোভাবে খেয়াল করে দেখেছি যে, কোন মানুষকে যদি তার যোগ্যতার চেয়ে অনেক বেশি সুযোগ দেওয়া হয় কিংবা তার যোগ্যতার চেয়েও অনেক বেশি দিয়ে দেওয়া হয়, তাহলে সে আসলে একেবারে যেন মাথায় উঠে বসে।

আর আজকে আমি ঠিক এই ব্যাপারটি নিয়েই কথা বলতে এসেছি। অর্থাৎ, কাউকে এতটাও সুযোগ দেওয়া উচিত নয়, যে সে যেন আমাদের একেবারে জীবন ওষ্ঠাগত করে তুলতে পারে। কারণ, কিছু কিছু মানুষ সত্যিই আসলে সুযোগ পাওয়ার যোগ্য। অর্থাৎ, কিছু মানুষকে দেখবেন যে তারা আমাদের অনেক বেশি ভালোবাসে, এবং তারা আসলে আমাদেরকে অনেক বেশি শ্রদ্ধা করে কিংবা তারা আসলে আমাদেরকে অনেক বেশি পছন্দ করে।

কিন্তু কিছু কিছু মানুষকে দেখবেন, আপনি যদি একটু সুযোগ দেন, তাহলে তারা আপনার সাথে এমনভাবে ব্যবহার করা শুরু করবে যে, আপনি নিজেই আসলে বুঝে উঠতে পারবেন না যে, আপনি তাকে সুযোগ দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটি করলেন কিনা।

কারণ, তারা আসলে সুযোগের অসৎ ব্যবহার সবচেয়ে বেশি করে। এবং তারা যখন সুযোগ পায়, তখন অন্য মানুষকে অপমান করতে কিংবা অন্য মানুষের ক্ষতি করতে একটুও পিছপা হয় না। তাই, আমার কাছে আসলে মনে হয় যে, কাউকে এতটাও সুযোগ দেওয়া কখনো উচিত নয়, যাতে করে আসলে সে সবকিছু শেষ করে দিতে পারে। কারণ, ওই মানুষগুলো আসলে সব সময় ওই সুযোগের অপেক্ষাতেই থাকে। আর ওই সুযোগ দেওয়া আমাদের জন্য অনেক বেশি বিপদজনক হয়ে যায়।

তাই, আসলে ওই মানুষগুলো থেকে দূরে থাকাটাই আমি বেশি পছন্দ করি। এবং কিছু কিছু মানুষকে আসলে কখনোই সুযোগ দেওয়া উচিত নয়। কারণ, তাদেরকে সুযোগ দিলেই তারা এমনভাবে সবকিছু নষ্ট করে দেয়, যেটা আপনার আবার গড়ে তুলতে অনেক বেশি সময় লেগে যায়। আবার অনেক সময়, সেটা আর ফিরে আনাও সম্ভব হয় না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 70322.63
ETH 2148.39
USDT 1.00
SBD 0.51