ছেড়ে দিলেও ছাড় দিতে নেই!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মানুষ মাত্রই ভুল। আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি। সেই ভুলগুলো থেকে কিন্তু আমরা শিক্ষা নিয়ে আমাদের পরবর্তী জীবনে যে কোনো কাজ করে থাকি। তাই, আমাদের মধ্যে দিয়ে বা আমাদের মধ্যে থেকে যখন কারো কোনো ভুল হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে সেটাকে মেনে নেওয়া আমাদের দায়িত্ব। কারণ ভুল হতেই পারে। ভুল হওয়াটা খুব বেশি স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা ব্যাপার আমরা আসলে ভুল করে ফেলি। সেটা হলো, আসলে ভুল করতে করতে কিছু কিছু মানুষ দেখবেন যে, তাদের সীমানা ছাড়িয়ে যায়। অর্থাৎ, প্রতিটি জিনিসের কিন্তু একটা সীমানা রয়েছে।
সে সীমানা কখনোই অতিক্রম করা যাবে না। আমরা যখন আসলে সেই সীমানা অতিক্রম করে ফেলি, তখন আমরা আমাদের বিপদ ডেকে আনি। আর তখন আসলে আমরা সবচেয়ে খারাপ কাজটি করি। কারণ বেশির ভাগ সময় দেখবেন, ওই মানুষগুলো ওই পর্যায়ে যেতে পারে আমাদের জন্য। কারণ আমরা তাদেরকে ছাড় দিতে থাকি। আসলে কোনো মানুষকে জীবনে কখনো ছাড় দিতে নেই। হয়তো অনেক সময় আমরা অনেক কিছু ছেড়ে দিতে পারি কিংবা মেনে নিতে পারি। কিন্তু যেই মুহূর্ত থেকে আপনি কোনো মানুষকে ছাড় দেওয়া শুরু করবেন, সেই মুহূর্ত থেকে দেখবেন যে, সে আপনাকে ব্যবহার করা শুরু করেছে নিজের স্বার্থে।
এটাই আমাদের নিয়তি, এটাই আমাদের অবস্থা। আসলে এটা আমি অনেকভাবে খেয়াল করেছি যে, আমরা যখন কোনো মানুষকে দিনের পর দিন ছাড় দিতে থাকি, তখন তারা আমাদেরকে আসলে পেয়ে বসে। অর্থাৎ, তারা অনেক বড় সুযোগ পেয়ে যায় আমাদের ক্ষতি করার। তাই আমরা যখন কোনো মানুষকে ছাড় দেই, তখন কিন্তু আমরা আমাদের নিজেদের বিপদ ডেকে আনি সেই মুহূর্তেই। কারণ তারা সুযোগের সদ্ব্যবহার করার জন্য সব সময় বসে থাকে। তারা যখনই বুঝতে পারে যে, তারা আমাদেরকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে, তখনই তারা আসলে আমাদেরকে ব্যবহার করা শুরু করে।

