ঘৃণারও নির্দিষ্ট মেয়াদ থাকে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

পৃথিবীর সব কিছুর মেয়াদ থাকে। ভালোবাসার যেমন একটা মেয়াদ থাকে, ঠিক তেমনভাবেই ঘৃণারও একটি মেয়াদ থাকে। অথচ সবকিছুরই আসলে একটা লাইফটাইম থাকে। প্রতিটি পণ্যের, প্রতিটি বস্তুর গায়ে দেখবেন যে তার একটা জীবনধারণের সময়কাল থাকে। আমাদের নিজেদের জীবনটাও কিন্তু ঠিক তেমন। অর্থাৎ, আমাদের জীবনে কিন্তু সৃষ্টিকর্তা যতদিন আমাদেরকে সময় দিয়েছেন, তার চেয়ে বেশি কিন্তু আমরা আর থাকতে পারি না। তার চেয়ে বেশি কিন্তু আমরা আর জীবনযাপন করতে পারি না।

তাই আমার কাছে আজকে কেন যেন মনে হলো, যে এই যে আমরা অনেক সময় অনেক মানুষকে ভাবি যে আমরা তাদেরকে চিরজীবনের জন্য ঘৃণা করছি কিংবা তাদেরকে আসলে আমরা চিরজীবনের মতন ঘৃণা করি ব্যাপারটি কিন্তু তেমনটা হয় না।

আমি যেটা বলতে চাইছি, সেটা আরেকটু সহজ ভাষায় বলতে গেলে, আসলে আমি যেটা বলতে চাইছি, সেটা হলো একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, যে আমরা যখন কোনো মানুষকে ঘৃণা করি, তখন আমাদের মনের মধ্যে একটা কথা বারবার এটাই চলে, যে ওই মানুষকে আমি জীবনেও ক্ষমা করব না। কিন্তু এটা একেবারেই ভুল।

কারণ, একটা ব্যাপার আপনি খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, যে একটা মানুষকে আপনি শুরুর দিকে যতটা ঘৃণা করছেন, কয়েকদিন পরে কিন্তু আপনি সেভাবে আর ঘৃণা করতে পারছেন না।

কিছু কিছু ব্যাপারের ক্ষেত্রে হয়তো আমরা কখনোই ক্ষমা করতে পারি না, সেটা একেবারেই আলাদা কথা। অর্থাৎ, সব ব্যাপার নিয়ে আসলে আমি বলছি না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি যেটা দেখেছি, যে আমরা আসলে মানুষকে ধীরে ধীরে ক্ষমা করে দিই। ধীরে ধীরে আমাদের মন থেকে ওই ঘৃণার কালো অন্ধকারটি অনেকটাই হালকা হয়ে যায়। হয়তোবা আমরা আসলে আমাদের বিবেকের কাছে হেরে যাই বলে সেটা মেনে নিতে পারি না এবং সেটা স্বীকার করি না। কিন্তু এটাই সত্যি কথা, এটাই চিরন্তন সত্যি কথা সেটা হলো, ঘৃণা আজীবন থাকে না। ঘৃণারও একটা সময় গিয়ে কোথাও না কোথাও এতটাই মলিন হয়ে যায়, যে সেটা আর আমরা খুব একটা অনুভবও করতে পারি না।

ঘৃণারও একটি নির্দিষ্ট মেয়াদকাল থাকে। ওই মেয়াদকাল যখন শেষ হয়ে যায়, তখন আমরা ধীরে ধীরে ওই মানুষটিকে আসলে পছন্দ করতে শুরু করি ব্যাপারটি তেমন নয়। অর্থাৎ, ওই মানুষটিকে আমরা ঘৃণা না করলে যে পছন্দ করি বা ভালোবাসি, ব্যাপারটা একেবারেই তা নয়। তবে, তাদের জন্য আমাদের অনুভূতি শূন্য হয়ে যায় যেখান থেকে আসলে ঘৃণা এবং ভালোবাসা দুটোই চলে যায়। সেখানে আসলে শূন্যতা ছাড়া আর কিছুই থাকে না আমার মতে।


ABB.gif