সুখ যেখানে অপরাধ
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমি একটা ব্যাপার খুব ভালোভাবেই খেয়াল করি, সেটা হলো একটা সময় আসলে গিয়ে দেখা যায় যে মানুষ যখন নিজস্ব সুখ নিয়ে ভাবে কিংবা নিজেকে নিয়ে ভাবে, তখন আসলে সেটা অন্যদের চোখে অনেক বেশি অপরাধ হয়ে যায়। এটা নিয়ে আমি আগেও অনেকবার লেখালেখি করেছি, কিন্তু এ বিষয়টা নিয়ে আসলে আমি বারবার লেখালেখি করি কিংবা বারবার লেখালেখি করতে ভালো লাগে। তার কারণ হলো, এই বিষয়টা একেবারে সত্যি কথা বলতে অনেকবার উপলব্ধি করতে পেরেছি এবং নিজেও সেটা অনুভব করতে পেরেছি যে আমরা আসলে যখন অনেক বেশি সুখে থাকার চেষ্টা করি কিংবা নিজের সুখ নিয়ে ভাবি, তখন সেটা যেন একপ্রকার অপরাধ হয়ে যায় আমাদের কাছে।
কারণ, এটা আমি আসলে খেয়াল করেছি যে আমরা যখন আসলে নিজস্ব ব্যাপারগুলো নিয়ে কথা বলি, তখন অন্য মানুষেরা খুব একটা খুশি হয় না। এবং অন্য মানুষেরা সব সময় এটাই চাই যে আমরা আসলে নিজের কোনো কিছু নিয়ে কথা বলবো না, নিজস্ব কোনো কিছু নিয়েই ভাববো না। আমরা শুধুমাত্র অন্যদেরকে নিয়ে কথা বলবো, অন্যদের নিয়ে ভাববো, অন্যদের বিষয়ে নিজের জীবন উৎসর্গ করে দেবো। অন্যদের জন্য কিছু করা ভালো কিংবা অন্যদের জন্য কিছু করার চেষ্টা করাটাও ভালো। তবে যেটা ভালো নয় কিংবা যেটা আমার কাছে মনে হয় যে মোটেও ভালো ব্যাপার নয়, সেটা হলো নিজের সুখ বিসর্জন দেওয়া।
কারণ, আপনি মানুন কিংবা না মানুন, এটা সব সময় সত্যি যে মানুষ চাই যেন আমরা আমাদের নিজেদের সুখ-শান্তি সবকিছু বিসর্জন দিয়ে ওই মানুষগুলোর জন্য ভাবি, ওই মানুষগুলোর জন্য করি। এটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, কারণ আমরা আসলে বেশিরভাগ সময় অন্যকে সুখী দেখতে মোটেও পছন্দ করি না। সব সময় নিজের সুখ নিয়ে ভাবতে পছন্দ করি এবং তার চেয়ে যেটা একেবারে তিক্ত সত্যি কথা, সেটা হলো আমরা অন্যের অশান্তি দেখতেই বেশি পছন্দ করি। এবং অন্য কেউ যখন খারাপ থাকে, তখন আসলে আমরা বিষয়টাকে অনেক বেশি উপভোগ করি। কারণ, আমার মনে হয় যে অন্য মানুষের কাছে অন্যের সুখ জিনিসটাই অপরাধের সামিল। তারা সব সময় চায় অন্যরা অসুখে থেকে নিজের সুখে থাকুক। আসলে এটা আমি অবশ্যই সকলের ক্ষেত্রে বলছি না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হতে দেখেছি।

