কথার মূল্য।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কথার মূল্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


cranium-3350798_1280.webp



লিংক

আমাদের প্রত্যেকটা কথার মূল্য অবশ্যই আমাদের নিজেদেরকে রাখতে হবে। অনেক সময় আছে যে আমরা যদি কোন কথা বলে থাকি তাহলে সেই কথাগুলো যদি পালন না করি তাহলে আমাদের কথার কোন মূল্য কখনো থাকবে না। অর্থাৎ আমরা মানুষকে যা কিছু বলে থাকি না কেন সেই অনুযায়ী যদি আমরা সবসময় চলতে পারি তাহলে অবশ্যই জীবনে আমরা বড় হতে পারব। আসলে আমাদের এই পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানুষকে দেখে থাকি যারা কিনা তাদের কথার মূল্য কখনো রাখতে চেষ্টা করে না। অনেক সময় তারা মনে করে যে কথা আমরা অন্য মানুষকে বলেছিলাম সেই কথা যে পালন করতে হবে এমন কোন কথা নেই। অর্থাৎ তারা সেই কথাগুলো অনেকটা তুচ্ছ টাইপের মনে করে।


কিন্তু আমরা কখনো এই ধরনের জিনিস করার চেষ্টা করবো না। অর্থাৎ আমরা মানুষকে যদি কোন কিছু বলে থাকি তাহলে সেই কথা অনুযায়ী প্রত্যেকটি কাজ করার চেষ্টা করব। আসলে আমরা যদি আমাদের কথার সাথে আমাদের কাজের মিল রাখতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এজন্য আমরা যা কিছুই করি না কেন সব সময় প্রত্যেকটি কাজ আমাদের নিজেদের কথার সাথে মিল রেখে করতে হবে। এজন্য মানুষের মাঝে আমরা আমাদের নিজেদের কথা অনুযায়ী পরিচিতি লাভ করতে পারব। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি জীবনে পিছনের দিকে পিছিয়ে যান তাহলে কেউ আপনাকে কখনো গ্রহণ করবে না।


অর্থাৎ এ পৃথিবীটা হলো বড় একটা প্রতিযোগিতার জায়গা। মানুষ মানুষের মন রাখার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। একটা মানুষের কাছে তখন আপনি ভালো হবেন যখন আপনি আপনার বলা প্রত্যেকটি কথা রাখতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারবেন। আসলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন তো আপনি যদি আপনার কাজের জায়গায় আপনার কথা অনুযায়ী কাজ না করতে পারেন তাহলে কিন্তু সেই কাজ আপনি আর বেশি দিন কখনো করতে পারবেন না। অর্থাৎ কাজের জায়গা এতটা প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে যেখানে আপনি আপনার কথা অনুযায়ী কাজ করতে হবে নতুবা অন্য কোন মানুষের সে আপনার সেই জায়গাটি দখল করে নেবে।


এজন্য আমরা সব সময় নিজেদের কথা এবং কাজের সাথে মিল দেখে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং কোন ধরনের খারাপ ব্যক্তি যদি আমাদের জীবনে এসে আমাদের ক্ষতি করার চেষ্টা করে তখন আমরা সবাই মিলে তাদের মোকাবেলা করার চেষ্টা করব। এছাড়াও মানুষের বিশ্বাস অর্জন করা কিন্তু খুব একটা সহজ বিষয় না। অর্থাৎ আপনার কাছে যেমন অন্য মানুষ বিশ্বাস অর্জন করতে গেলে তার কথা অনুযায়ী কাজ করতে হবে ঠিক তেমনি আপনি অন্য মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে গেলে আপনাকে সেই কথা অনুযায়ী কাজ করতে হবে। আর এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে জীবনে অবশ্যই আমরা উন্নতি লাভ করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।