জয় পরাজয় সব জায়গায় আছে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জয় পরাজয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করলে দেখতে পাই সব জায়গায় কিন্তু জয়-পরাজয়ের সব সময় থাকে। অর্থাৎ কোন কাজ করতে গেলে সেই কাজের জয় যেমন আছে ঠিক তেমনি সেই কাজে আবার পরাজয় আছে। যারা সব সময় কঠোর পরিশ্রম করতে পারে এবং কখনো এক মুহূর্ত সময় নষ্ট করে না তারা কিন্তু সকল কাজের সব সময় জয়লাভ করে। কিন্তু মাঝে মাঝে তারা দুই একটা কাজে কিন্তু পরাজয় হয় এবং আবার পুনরায় চেষ্টা করে কি করে সেই কাজে আবার জয় লাভ করা যায়। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি প্রত্যেকটা কাজে জয় লাভ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা সব সময় সামনের দিকে এগিয়ে থাকবো।
কিন্তু কিছু কিছু মানুষ প্রকৃতির মানুষ আছে যারা জীবনে কখনো কোন কাজে জয় লাভ করে না বরং প্রত্যেকটি কাজে সবসময় করা যায় বরণ করে। আসলে তাদের মধ্যে ইচ্ছা শক্তি বলে কোন কিছু কখনো থাকেনা এবং তারা সব সময় কোন রকম ভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অল্প পরিশ্রম করে। আসলে যারা জীবনের সময় নষ্ট করে কারো জীবনের কখনো জয়ের মুখ দেখতে পারেনা। আসলে ছোটবেলা থেকে যদি আমরা কঠোর পরিশ্রম করতে পারি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সব সময় সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে একদিন অবশ্যই আমরা জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবো। আসলে সকল জয়ের একটা ফলাফল হলো জীবনে ভালো একটা জায়গা।
এই পৃথিবীতে সব সময় প্রতিনিয়ত প্রতিযোগিতার মধ্যে আমাদের চলতে হয়। এমন এমন প্রতিযোগিতা রয়েছে যেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে এবং তাদের মধ্য থেকে অল্প কয়েকজন মানুষ প্রতিযোগিতায় জয়লাভ করে। অর্থাৎ বাকিরা অল্প কারণে তারা কিন্তু পরাজয় বরণ করে। আসলে সেই মানুষদেরও কিন্তু চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তারাও সব সময় চেষ্টা করেছে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। কিন্তু এই প্রতিযোগিতার ভিড়ে যেহেতু সবাই অনেক বেশি কঠোর পরিশ্রম করে তাই তাদের মধ্য থেকে সবথেকে বেশি যে কঠোর পরিশ্রম এবং বুদ্ধি কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই একমাত্র জয়লাভ করে এবং বাকি সবাই পরাজয় বরণ করে।
এজন্য আমাদের কখনো থমকে গেলে চলবে না বরং জয় পরাজয় দুটোকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি আমরা কোন একটা কাজে একবার পরাজয় বরণ করি তাহলে সেই কাজটি আমাদের বারবার চেষ্টা করতে হবে। আসলে আমরা যদি প্রত্যেকটি কাজ বারবার চেষ্টা করতে পারি তাহলে একটা সময় সেই কাজে আমরা অবশ্যই জয়ী লাভ করব। জীবনে যে সকল কাজে জয়লাভ করতে হবে এমন কোন কথা নেই। আসলে মানুষের চেষ্টা সত্যি এটাই হলো সব থেকে বড় একটা বিষয়। আর এভাবে যদি আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনের জয়লাভ করতে পারব। এজন্য প্রত্যেককে অবশ্যই জীবনের চেষ্টা করতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
