সৌভাগ্য পরিশ্রমের উপর নির্ভরশীল।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সৌভাগ্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে কিছু কিছু মানুষ মনে করে যে আমাদের সৌভাগ্য আমাদের এই পরিশ্রমের উপর নির্ভর করে না বরং আমাদের কপালের উপর নির্ভর করে। অর্থাৎ আমরা যদি সব সময় বিভিন্ন ধরনের ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেখানেই ভুল করব। আসলে এই পৃথিবীতে ভাগ্য বলে কোন কিছু কখনো থাকতে পারে না এবং নেই। আসলে মানুষের সৌভাগ্য পুরোটা নির্ভর করে তার পরিশ্রমের উপর। অর্থাৎ আপনি যদি সব সময় অনেক বেশি কঠোর পরিশ্রম চালিয়ে যেতে পারেন তাহলে দেখবেন যে আপনার ভাগ্য অবশ্যই পাল্টে যাবে এবং আপনি অবশ্যই এই পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। সবসময় পরিশ্রমের উপর নির্ভর করে।
আমাদের এই পৃথিবীতে এখন মানুষ অনেকটা অলস প্রকৃতির হয়ে গেছে এবং কেউ কখনো কোন ধরনের কাজকর্ম করতে চায় না। অর্থাৎ সবাই সবার নিজের জায়গায় চুপচাপ বসে থাকে এবং কোন কাজকর্ম না করে যদি ঘরের মধ্যে সময় কাটানো যায় ঠিক সেই জিনিসটা তারা সবসময় করতে থাকে। আসলে সৌভাগ্য একজন মানুষের কখনো কপালে লেখা থাকে না বরং সে মানুষটি যদি সব সময় কঠোর পরিশ্রম করতে ব্যস্ত থাকে এবং তার বক্তৃতা সময় যদি সে এই কঠোর পরিশ্রমের মধ্যে কাটাতে থাকে তাহলে কিন্তু একটা সময় সে অবশ্যই একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারবে এবং তার ভাগ্যটা আপনা আপনি দেখবেন ভালোর দিকে বদলে যাবে।
আসলে এই পৃথিবীতে যারা কঠোর পরিশ্রমে মানুষ তারা কখনো জীবনে কোনো ধরনের সমস্যায় ভোগে না এবং তাদের বাকি জীবনটা অনেক বেশি সুখের মধ্যে তারা কাটাতে থাকে। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যা কিছু হয়ে যাক না কেন আমরা কখনো অলসের মতো ঘরে পড়ে থাকবো না। কেননা মানুষের মত যদি আমরা ঘরে পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি কষ্টের মধ্যে কাটতে থাকবে এবং এই কষ্টের জীবন থেকে আমরা মোটেও বের হয়ে আসতে পারবো না। একমাত্র তারা দেখবেন কঠিন পরিশ্রম করে তাদের মনটা সবসময় ভালো থাকে এবং তাদের কাছে সবকিছু অনেক বেশি ভালো মনে হয়। কেননা এই পরিশ্রমে মনে কখনো খারাপ কোন কিছু জায়গা করে নিতে পারে না।
এজন্য সব সময় আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে বাকি জীবনটা উপভোগ করার চেষ্টা করতে হবে। আসলে আমরা যদি উন্নতির কথা না ভেবে শুধুমাত্র পরিশ্রম করে যেতে পারি তাহলে কিন্তু উন্নতি আপনা আপনি আমাদের জীবনে চলে আসবে। এজন্য সৌভাগ্যের প্রধান চাবিকাঠি হল পরিশ্রম। আর যারা এই পৃথিবীতে সঠিক পরিশ্রম করে গেছে তারা অবশ্যই জীবনে ভালো কিছু করতে পেরেছে এবং সবাই তাদেরকে অবশ্যই মনে রেখেছে। আর এজন্য আমাদের এই অলস জীবন ছেড়ে যদি এখনো আমরা পরিশ্রমী হতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনের বাকিটা সময় অনেক বেশি সুখে শান্তিতে কাটাতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
