মাটির ব্যাংক

ChatGPT Image Mar 21, 2026, 01_59_08 AM.png

Image Created by OpenAI

বাংলার গ্রামীণ জীবনে সঞ্চয়ের একটি সহজ, সুন্দর এবং ঐতিহ্যবাহী মাধ্যম ছিল মাটির ব্যাংক। যাকে অনেক জায়গায় মাটির সঞ্চয়পাত্র বা মাটির হাঁড়ি ব্যাংক বলা হতো, যদিও এখন তেমন একটা এর ব্যবহার নেই। আধুনিক ব্যাংকিং ব্যবস্থার অনেক আগেই মানুষ এই সাধারণ মাটির তৈরি পাত্রে তাদের অল্প অল্প সঞ্চয় জমা রাখত। এটি শুধু অর্থ সঞ্চয়ের একটি মাধ্যমই ছিল না, বরং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। আগের দিনে গ্রামের মানুষদের কাছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রাখার সুযোগ খুব সহজলভ্য ছিল না। তাই তারা নিজেদের ঘরেই ছোট ছোট সঞ্চয়ের ব্যবস্থা করত।মাটির তৈরি ছোট পাত্রের উপরে একটি সরু ছিদ্র করা থাকত, যেখান দিয়ে কয়েন বা নোট ঢোকানো যেত।

ধীরে ধীরে সেই পাত্র ভরে উঠত এবং বিশেষ কোনো প্রয়োজন ছাড়া সেটি ভাঙা হত না। মাটির ব্যাংক তৈরি করতো গ্রামীণ কুমোররা। চাকার উপর মাটি ঘুরিয়ে বিভিন্ন আকৃতির ব্যাংক বানানো হত। কখনও গোল, কখনও কলসির মতো, আবার কখনও ফল বা পশুপাখির আকৃতিতেও তৈরি করা হত। এগুলোর ডিজাইন যতো বেশি ভালো হতো, ততো দেখতে আকর্ষণীয় লাগতো। আর শিশুদের দৃষ্টিতে এইগুলো বেশি আকর্ষণীয় ছিল। মাটির ব্যাংকের সঙ্গে জড়িয়ে আছে আমাদের অনেক স্মৃতি। আমরা অনেকেই ছোটবেলায় পয়সা জমিয়ে সেই ব্যাংক ভেঙে মেলা থেকে খেলনা কিনেছি, বই কিনেছে বা পছন্দের কিছু কিনেছি। এইগুলো একসময় অনেক ব্যবহার হতো এবং এটি আমাদের ঐতিহ্যের একটা অংশ। বর্তমানে এইগুলো শুধু স্মৃতি হয়েই পড়ে আছে।