মনের অজান্তে ভুল করা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনের অজান্তে ভুল করা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন ধরনের কাজ করে এবং কাজ করতে করতে মানুষের ছোট বড় বিভিন্ন ধরনের ভুল হয়। একটা জিনিস আমরা সব সময় মনে করব যে এই পৃথিবীতে যারা পরিশ্রমী লোক তারা কিন্তু তাদের মনের অজান্তে ভুলগুলো করে ফেলে। অর্থাৎ তারা কোন ধরনের ভুল কখনো জেনে শুনে করে না এবং সব সময় চেষ্টা করে যাতে করে তাদের জীবনে কোন ধরনের ভুল না থাকে। এভাবে তারা যদি তাদের জীবনের সকল ভুলগুলো পুনরায় ঠিক করে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু মানুষ তাদেরকে মনে রাখবে। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার জীবনে কোন ভুল কখনো হয়নি।
অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্নভাবে ভুল থাকে এবং এই ভুলগুলো দ্বারা সব সময় শুধরে নেওয়ার জন্য চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ভালোভাবে আমাদের জীবনটাকে উপভোগ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ছোট ছোট ভুলগুলোকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা মনের অজান্তে ভুল করে তাদেরকে কিন্তু কোন ধরনের বড় শাস্তি দেওয়া উচিত নয়। আসলে তাদের সামনে যদি তাদের ছোট এই ভুলটাকে ধরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা পুনরায় এই ভুলটাকে সংশোধন করার জন্য চেষ্টা করতে থাকে।
কিন্তু আপনি যদি তাদের এই ভুলটাকে সংশোধন করার মত সুযোগ না দিয়ে বরং শাস্তি দিয়ে ফেলেন তাহলে কিন্তু সেই মানুষটি এই ভুলটাকে আর কখনো সংশোধন করার চেষ্টা করবে না এবং তাদের কাজ করার প্রতি মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি মনের অজান্তে কোন ধরনের ভুল করে ফেলি এবং সেই ভুলটা পরবর্তীতে বুঝতে পারি তাহলে তৎপরতা আমাদের সেই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা অলস প্রকৃতির লোক তাদের জীবনে কিন্তু কোন ধরনের ভুল থাকে না এবং তারা ভুল হীন ভাবে জীবন যাপন করতে থাকে।
কিন্তু এই অলস প্রকৃতির মানুষের জীবনে কখনো সুখ-শান্তি বিরাজ করে না। কেননা কোন মানুষ যদি পরিশ্রম না করে ঘরের মধ্যে বসে থাকে তাহলে তার জীবনের সফলতা কখনো হেঁটে আসবেনা। এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং যারা মনের অজান্তে ভুল করে ফেলে তাদেরকে অবশ্যই সেই ভুল সম্পর্কে বোঝাতে হবে যাতে করে তারা দ্বিতীয়বার এই ধরনের একই ভুল না করে। এভাবে যদি তারা সফল ভুলগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে কিন্তু তারা তাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারবে এবং আস্তে আস্তে করে তাদের জীবনের সকল ভুলগুলো সমাধান হয়ে যাবে এবং তারা একটা ভালো জায়গায় অবস্থান করবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
