পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ২৭ )
Image Created by OpenAI
আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর ২৭ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর সবদিক বিষয়টা আসলে এমন পরিস্থিতিতে চলে গিয়েছিলো, মনে হচ্ছিলো যেন সময় উল্টো দিকে যাচ্ছে। রোগীদের শরীর থেকেও বিকৃত অংশগুলো অদৃশ্য হচ্ছে। তারা আবার মানুষের মতো দেখাচ্ছে- ক্লান্ত, ভীত, কিন্তু স্বাভাবিক। দানবটা গর্জে উঠল- না!!! আমাদের অস্তিত্ব এভাবে শেষ হতে পারে না! সে আবার আক্রমণ করতে গেল এবং অর্ণব এবার তার দিকে তাকাল মাত্র। দানবটা থেমে গেল, কিন্ত তার এই বিশাল শরীর কাঁপতে থাকে। এরপর ধীরে ধীরে তার বিকৃত চেহারা ভেঙে পড়তে লাগল। সেখানে সেলাইয়ের দাগ মুছে যেতে লাগলো এবং চোখ স্বাভাবিক হতে লাগে অর্থাৎ স্বাভাবিক মানুষের মতো।
শেষ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রইল একজন সাধারণ মানুষ- ভীত, ক্লান্ত। এরপর সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বললো- আমরা, কী হয়ে গিয়েছিলাম…। কিন্তু সবকিছুর মাঝে একমাত্র রক্তমাখা অর্ণবই বদলায়নি। সে দাঁড়িয়ে আছে, আগের মতোই বিকৃত। এরপর সে বললো- তুমি ভাবছো এটা শেষ? আমি তো তোমারই অংশ, আমাকে মুছতে পারবে না। অর্ণব তার দিকে এক নজরে তাকিয়ে রইলো। তার চোখে দুঃখ এবং সেই অবস্থায় বললো- হ্যাঁ… তুমি আমারই অংশ। কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করবে কে, সেটা আমি ঠিক করব। রক্তমাখা অর্ণব তখন হাসল এবং বললো-তাহলে আমাকে ধ্বংস করো। অর্ণব মাথা নাড়ল-না। কারণ তোমাকে ধ্বংস করলে আমিও ধ্বংস হব। এরপর সে সামনের দিকে এগিয়ে গেল।....
