পান-সুপারির সামাজিক আচার

ChatGPT Image Jan 13, 2026, 02_58_56 PM.png

Image Created by OpenAI

বাংলার সামাজিক জীবন ও সংস্কৃতির সঙ্গে জড়িত যেসব উপাদান রয়েছে, তার মধ্যে পান-সুপারির ব্যাবহার অন্যতম। এটি কেবল খাওয়ার সামগ্রী ছিল না। বরং বাড়িতে কেউ এলে তার আতিথেয়তা, শুভেচ্ছা, সামাজিক সম্পর্ক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ প্রতীক ছিল এবং এখনো এটা খুব ভালোভাবে পালন করা হয়ে থাকে। পান খাওয়ার প্রথা বহু প্রাচীন সময় থেকে। কথিত আছে, সেই বৈদিক যুগ থেকেই পান-সুপারির উল্লেখ পাওয়া যায়। তখন পানকে ধরা হতো ঔষধিগুণসম্পন্ন এক উপাদান। রাজদরবার থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন, সব ক্ষেত্রেই যেনো পান-সুপারি ছিল সম্মান ও সৌজন্যের প্রধান উপাদান।

গ্রামবাংলায় আজও অতিথিকে প্রথমে পান-সুপারি দিয়ে আপ্যায়ন করার রীতি চালু রয়েছে। শহরের দিকেও অনেক বাড়িতে করে থাকে, কিন্তু এখানে গ্রামের রীতিনীতির থেকে একটু আলাদা বিষয়। কারণ এখানে এখন চা দিয়েই প্রথম আপ্যায়ন শুরু হয়। আর বাংলায় বর্তমানে বিয়ের অনুষ্ঠান মানেই আগে পানের ব্যবস্থা করতে হবে। পান বাঙালিদের কাছে একটা নেশার মতো হয়ে গেছে। এইসব অনুষ্ঠানে পানের গুরুত্ব অপরিসীম। গ্রামের দিকে আগেকার সময়ে বিষয়টা ছিল একটু অন্যরকম অর্থাৎ কোনো গল্প বা আড্ডা যাইহোক না কেনো তাতে পান-সুপারি ব্যবস্থা থাকতে হবে। এছাড়া যদি আবার কারো সাথে কোনো সূত্রে যোগাযোগ মাধ্যম খারাপ হতো, তাহলেও এই পান-সুপারির মাধ্যমেই সেই যোগাযোগ মাধ্যমটা আরো দৃঢ় করা হতো।

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.046
BTC 68427.94
ETH 2066.27
USDT 1.00
SBD 0.48