সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


check-40319_1280.webp



লিংক


জীবনে যদি আমরা আমাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারি তাহলে আমরা কখনো জীবনে উন্নতি লাভ করতে পারব না এবং এই সঠিক সিদ্ধান্তের অভাবে আমরা কখনো আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে তারা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারবে। শুধুমাত্র একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা অবশ্যই পরিশ্রম করব এবং পরিশ্রম করার আগে আমরা সবসময় নিজেদের একটা সিদ্ধান্ত অনুযায়ী সেই পরিশ্রম করার চেষ্টা করব যাতে করে আমাদের সেই পরিশ্রমটা কখনো বিফলে না যায়। এজন্য আমরা সব সময় এই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব।


এই পৃথিবীতে বহু পরিশ্রমের ব্যক্তিরা রয়েছে যারা সবসময় চেষ্টা করে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং জীবনে তারা সবসময় বিভিন্নভাবে কঠোর পরিশ্রম করতে থাকে। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে সেই ব্যক্তি গুলো যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তাহলে তাদের পরিশ্রমের কোন মূল্য থাকবে না। অর্থাৎ আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার সিদ্ধান্ত যদি সঠিক সময় না হয় তাহলে কিন্তু আপনি সবসময় পিছনের দিকে পড়ে থাকবেন এবং আপনার জীবনটা কখন অনুমতি দিকে এগিয়ে যাবে না। এজন্য আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আপনি যত বেশি কঠোর পরিশ্রম করবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সঠিক সময় তত বেশি আপনি সামনের দিকে এগিয়ে যাবেন।


কেননা এই পৃথিবীতে এখন মানুষ সফলতা অর্জন করতে গেলে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয়। কেননা এই পৃথিবীতে এখন অনেক বেশি প্রতিযোগিতা চলে এবং এই প্রতিযোগিতা যদি আপনি ভালো কিছু করতে না পারেন তাহলে আপনি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি সবসময় পিছন দিকে পিছিয়ে থাকবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহন করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সব সময় ভালো একটা জায়গায় অবস্থান করে নিজেদের জীবনটাকে উপভোগ করতে পারব। আসলে সবকিছু নির্ভর করে সিদ্ধান্তের উপর।


এজন্য আমাদের নিজেদের জীবনের সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিয়ে সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং জীবনটাকে উপভোগ করার চেষ্টা করতে হবে। আর এভাবে যদি আমরা জীবনটাকে উপভোগ করে একটা ভালো জায়গায় নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী পৌঁছে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমার জীবনে উন্নতি লাভ করব এবং বাকি জীবনটাকে আমরা সবসময় উপভোগ করতে পারবো। এজন্য আমাদের সঠিক সময় সব সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং আমাদের কোন ধরনের সিদ্ধান্ত যদি ভুল হয় তৎক্ষণাৎ আমাদের সেই সিদ্ধান্তকে পরিবর্তন করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। আর এভাবে কিন্তু আমরা জীবনে অবশ্যই বড় হতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 65169.94
ETH 1901.87
USDT 1.00
SBD 0.46