অসুস্থ মন-মানসিকতা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অসুস্থ মন-মানসিকতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


brain-6927977_1280.webp



লিংক


আসলে যারা অসুস্থ মন মানসিকতা নিয়ে এই সমাজের মধ্যে বসবাস করে তারা কখনো মানুষের সাথে বসবাস করতে পারে না এবং একই সাথে তারা জীবনে কখনো সুখ শান্তি উপভোগ করতে পারে না। আসলে আমাদের সমাজে প্রায় এখন অধিকাংশ মানুষ এই অসুস্থ মন মানসিকতা নিয়ে বসবাস করে তাদের সাথে আপনি কখনো ভালো ধরনের কোন কথা বলতে যাবেন তখন কিন্তু আপনার কথার উল্টোটা তারা বুঝে নিয়ে আর আপনার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন এবং আপনাদের থেকে তারা সবসময় দূরে থাকবেন। আসলে এই অসুস্থ মন মানসিকতার জন্য কিন্তু মানুষ এখন দিন দিন বিভিন্ন ধরনের খারাপ কর্মকান্ড করছে এবং মানুষের কাছ থেকে তারা অনেক বেশি দূরে সরে যাচ্ছে।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই অসুস্থ মন মানসিকতার মানুষের সাথে যদি আমরা মেলামেশা করি তাহলে কিন্তু আমাদের এই একই রকমের মন মানসিকতা তৈরি হয়ে যাবে তাদের সাথে থাকতে থাকতে। এজন্য সমাজের এই অসুস্থ মন মানসিকতার লোকেদের থেকে আমাদের দূরে থাকা উচিত। আসলে তাদের কোন কিছুর সাথে আমাদের কোন কিছুর কখনো মিল হবে না। অর্থাৎ তারা কখনো ভালো জিনিস কে গ্রহণ করতে চায় না এবং তারা তাদের নিজেদের মতো করে জীবনে বাঁচার চেষ্টা করে। আসলে সেই জিনিসগুলো অন্যের কাছে পছন্দ হতে পারে আবার নাও হতে পারে। তবুও শুধুমাত্র তারা নিজেদের মনের মতো করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে।


আসলে নিজের খেয়াল খুশির মতো যদি তারা চলাফেরা করে তাহলে এতে করে কিন্তু অন্যের অনেক বেশি অসুবিধা হতে পারে এবং অন্য লোকগুলো তাদের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতে পারে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই অসুস্থ মন মানসিকতার মানুষের কাছে যত বেশি অর্থ থাকুক না কেন তারা কিন্তু কখনো সঠিকভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে না। কেননা তারা তাদের এই অসুস্থ মন-মানসিকতার থেকে যেহেতু বের হয়ে আসতে পারে না তাই তাদেরকে কোন কিছু কখনো সুখ দিতে পারে না। এজন্য এই শ্রেণীর মানুষেরা এই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট পেয়ে যায় এবং তাদের আশেপাশে কোন ধরনের বন্ধু-বান্ধব কখনো না থেকে বরং সবাই দূরে সরে যাওয়ার চেষ্টা করে।


এজন্য আমরা সবসময় চেষ্টা করব নিজেদেরকে একটা সুস্থ মানসিকতার মানুষ তৈরি করে এই পৃথিবীতে সকল লোকের সঙ্গে মেলামেশা করা এবং সুন্দরভাবে একটা জীবন উপভোগ করা। আসলে আমরা যদি আমাদের এই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা সুন্দর জীবন আমরা কাটাতে পারব। এজন্য সর্বপ্রথম আমাদের মন-মানসিকতাকে সুস্থ করে রাখতে হবে এবং কখনো কোনো ধরনের খারাপ ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করা যাবে না। কেননা খারাপ মানুষের সঙ্গে যদি আমরা মেলামেশা করি তাহলে এতে করে আমাদের মন-মানসিকতা অনেকটা অসুস্থ হয়ে যাবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.049
BTC 68597.47
ETH 1986.53
USDT 1.00
SBD 0.51