বাচ্চাদের অতিরিক্ত শাসন ভালো না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বাচ্চাদের অতিরিক্ত শাসন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


cry-4250450_1280.webp



লিংক

আমাদের চারিপাশে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে প্রত্যেকটা মা-বাবা তাদের বাচ্চাদেরকে সঠিকভাবে মানুষ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা বাচ্চাদের সাথে কখনো কোন ধরনের খারাপ ব্যবহার করার চেষ্টা করব না। কেননা আমরা যদি তাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করি তাহলে কিন্তু তারা জীবনে কখনো ভালো হতে পারবে না এবং বড় হয়ে তারাও কিন্তু আমাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করবে। এজন্য আমরা কখনো বাচ্চাদেরকে অতিরিক্ত শাসন করবো না। কেননা বাচ্চাদের যদি আমরা অতিরিক্ত শাসন করে ফেলি তাহলে কিন্তু এই বাচ্চারা হঠাৎ করে খারাপ দিকে চলে যাওয়ার একটা ধারণা সবসময় থেকে যায়।


এভাবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি বাচ্চাদেরকে সবসময় প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝাতে পারি তাহলে কিন্তু তারা সেই জিনিসটা বুঝতে অবশ্যই চেষ্টা করবে এবং সেই জিনিসটা বুঝে একই রকম ভাবে তারা তাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি বাচ্চাদেরকে সবসময় বিভিন্ন ধরনের কঠোর শাসনের ভিতরে রাখি তাহলে কিন্তু তাদের মানসিক বিকাশ কখনো ভালোভাবে হবে না। অর্থাৎ তারা মানসিক দিক থেকে সবসময় পিছিয়ে থাকবে এবং বিভিন্ন ধরনের খারাপ চিন্তা ভাবনা তাদের মনের মধ্যে সবসময় ঘোরাঘুরি করবে। এগুলো একটা বাচ্চাকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে না।


আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি বাচ্চাদের ভালোবেসে তাদের বিভিন্ন ধরনের জিনিস বোঝাতে চেষ্টা করি তাহলে কিন্তু তারা সেই জিনিসগুলো বুঝে সেই জিনিসগুলো নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে। একটা জিনিস মনে রাখতে হবে যে একটা বাচ্চা হল আগামী দিনের ভবিষ্যৎ এবং তারা যদি জীবনে ভালো কিছু করতে পারে তাহলে শুধুমাত্র সেই মা-বাবার নয় বরং দেশেরও অনেক বেশি উপকার হবে। তাইতো প্রত্যেকটা মা-বাবার উচিত তাদের সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য এবং তারা যাতে জীবনে মানুষের মতো মানুষ হতে পারে এজন্য তাদেরকে সব সময় বিভিন্নভাবে সাহায্য করতে হবে।


আর এভাবে যদি বাচ্চাকে অতিরিক্ত শাসন না করে আমরা ভালোবাসা দিয়ে তাদেরকে কাছে টেনে নিতে পারি তাহলে কিন্তু এই বাচ্চার জীবনে মানুষের মতো মানুষ হতে পারবে এবং তারাও তাদের সন্তানদের সাথে ঠিক একই রকম আচরণ করবে। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে অতিরিক্ত কোন কিছু বাচ্চাদের জন্য ভালো নয়। অর্থাৎ অতিরিক্ত শাসন যেমন বাচ্চাদের জন্য ভালো না ঠিক তেমনি অতিরিক্ত আদরও কিন্তু বাচ্চাদের জন্য কখনো ভালো নয়। একটা বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে হলে তাদের সাথে যে জিনিসগুলো করা প্রয়োজন ঠিক সেই জিনিসগুলো অবশ্যই আমাদের করতে হবে। আর এভাবে একটা বাচ্চার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হতে পারে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।