গ্রামে বৃষ্টির জন্য প্রার্থনার রীতি

ChatGPT Image Jan 29, 2026, 12_23_02 PM.png

Image Created by OpenAI

গ্রামবাংলার জীবন প্রকৃতির সঙ্গে অতোপ্রতো ভাবে জড়িত। এখানে কৃষিকাজ, গ্রামীণ জীবনযাত্রা ইত্যাদি সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে বৃষ্টি। বৃষ্টি না হলে যেমন মাঠ ফেটে যায়, তেমনি মানুষের মনেও নেমে আসে দুশ্চিন্তার ছায়া। যারা কৃষক, তাদের দুশ্চিন্তা আরো বেড়ে যায় বৃষ্টি না হলে। এখন যেমন বিজ্ঞানের দানে আবহাওয়া সম্পর্কে মুহূর্তের মধ্যে জানা যায় অর্থাৎ কখন, কোন সময়ে বৃষ্টি হবে। কিন্তু এর আগেই কিন্তু গ্রামবাংলার মানুষ বৃষ্টির জন্য ভরসা রাখত ঈশ্বর, দেবতা ও লোকবিশ্বাসের উপর। সেই থেকেই জন্ম নিয়েছে বৃষ্টির জন্য প্রার্থনার নানা রীতি ও আচার। যদিও এখন এই প্রার্থনা তেমন করতে দেখা যায় না।

গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিনির্ভর। আষাঢ়-শ্রাবণের বৃষ্টি মানেই ছিল নতুন ফসলের আশা। কিন্তু দীর্ঘ খরা বা অনাবৃষ্টি হলে গ্রামে দেখা দিত দুর্ভিক্ষের লক্ষণ। তাই বৃষ্টি শুধু প্রকৃতির দান ছিল না, গ্রামবাসীর কাছে ছিল জীবন ও জীবিকার মূল প্রতীক। তখনকার গ্রামবাসীদের প্রার্থনার মূল রীতি ছিল ব্যাঙের বিয়ে। এটা শুনতে কেমন লাগলেও কিন্তু এটা বেশি প্রচলিত ছিল। তাছাড়া অনেকেই দেবতার পুজো অর্থাৎ ইন্দ্র দেবের পুজো করতো। এই নিয়ে যজ্ঞও করা হতো। এছাড়া, লোকগান, উপস ইত্যাদির মাধ্যমে প্রার্থনা করা হতো। বর্তমানে আধুনিক সেচব্যবস্থা, আবহাওয়ার পূর্বাভাস ও প্রযুক্তির কারণে এই রীতিগুলো অনেকটাই হারিয়ে গেছে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 69133.39
ETH 2127.14
USDT 1.00
SBD 0.47