মা-বাবার ঋণ।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মা-বাবার ঋণ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে আমরা সবার ঋণ শোধ করতে পারলেও কিন্তু কখনো মা-বাবার ঋণ শোধ করতে পারবো না। আসলে এই মা-বাবা নিঃস্বার্থভাবে আমাদের জন্য এত কিছু করেছে যা কিন্তু আমরা কখনো কল্পনা করতে পারিনা। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে মা-বাবাকে দেখাশোনা না করে তাহলে এর মতো খারাপ কাজ আর কিন্তু কখনো হতে পারে না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে মা-বাবার ঋণ যেমন কোনদিনও শতকরা যায় না ঠিক তেমনি মা বাবা আমাদের জন্য যেসব কাজ করেছে সেই সব কাজ কিন্তু কেউ কখনো আমাদের জন্য আর কখনো করতে পারবে না। এজন্য আমরা মা বাবাকে সবসময় ভালোবাসার চেষ্টা করব।
আসলে মা-বাবা হল এমন একজন ব্যক্তি যাদের কাছে আমরা যদি হাজার হাজার অপরাধও করি তবুও কিন্তু মা-বাবার কাছে সেই অপরাধগুলো নিমেষেই ক্ষমা হয়ে যায়। অর্থাৎ মা বাবা আমাদের জন্য যে কাজগুলো করেছে সেই কাজগুলো অন্য কেউ কিন্তু কখনো নিঃস্বার্থভাবে আমাদের জন্য করবে না। শুধুমাত্র জন্ম দেওয়া মা-বাবার কাজ নয় বরং মা-বাবার কাজ হল আমাদের জন্ম দিয়ে আমাদের মানুষের মতো মানুষ করে তোলার জন্য। আসলে যতদিন আমরা না প্রতিষ্ঠিত হবো ততদিন কিন্তু মা-বাবার দুঃখ কষ্টের সীমা থাকে না এবং মা-বাবা সবসময় চেষ্টা করে কি করে আমরা এই দুঃখ কষ্টের থেকে বের হয়ে এসে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারি এবং জীবনে মানুষের মত মানুষ হতে পারি।
আসলে মা বাবা কিন্তু আমাদের নিয়ে সারাদিন চিন্তাভাবনা করে। কেননা তাদের চিন্তাভাবনা এজন্যই হয় যে আমরা যাতে জীবনে বড় হতে পারি এবং আমাদের যদি কোন ধরনের বিপদ আপদ আসে তাহলে আমরা সেই বিপদ আপদ থেকে কি করে বের হতে পারি এজন্য তাদের চিন্তাভাবনার কোন শেষ নেই। আসলে কোন একটা আঘাত পেলে আমরা না যতটা কষ্ট পাবো তার থেকে বেশি কষ্ট পাবে কিন্তু আমাদের মা-বাবা। এজন্য আমরা যদি জীবনে বড় হয়ে মা-বাবাকে দেখাশোনা সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু সেই মা বাবা আমাদের জন্য অনেক বেশি কষ্ট পাবে এবং তাদের জীবনের দুঃখ কষ্টের আর কোন সীমা থাকবে না। এজন্য আমাদের সবসময় উচিত মা বাবার পাশে থেকে তাদেরকে একটু ভালোবাসার জন্য।
আসলে এই পৃথিবীতে কিন্তু মা-বাবারা কখনো সন্তানের কাছ থেকে অতিরিক্ত কোন কিছু চায় না। অর্থাৎ শুধুমাত্র একটু ভালোবাসা হলেই কিন্তু আমাদের মা-বাবারা অনেক বেশি খুশি থাকে। আর তাদের খুশি দেখলে সত্যিই সন্তান হিসেবে আমাদের অনেক বেশি ভালো লাগে। এজন্য আমরা সবাই চেষ্টা করব যাতে করে আমরা জীবনে মানুষের মত মানুষ হয়ে ভালো উপার্জন করে মা-বাবার মুখে হাসি ফোটাতে পারি এবং মা-বাবার জীবনের সকল দুঃখ-কষ্ট দূর করতে পারি। আসলে জীবনের বড় পাওয়া হল মা-বাবার মুখের হাসি। আর এই হাসি দেখার জন্য কিন্তু আমরা যে কোন কাজ করতে প্রস্তুত আছি। তাইতো একটা জিনিস মনে রাখতে হবে মা-বাবার ঋণ এই পৃথিবীতে কখনো শোধ করা যায় না।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

অসাধারণ লিখেছেন! মা-বাবার প্রতি ভালোবাসা আর তাঁদের ঋণের কথাটি আপনি খুব আবেগ দিয়ে ফুটিয়ে তুলেছেন। আসলেই তাঁদের মুখে হাসি ফোটানোই সন্তানের জীবনের সবচেয়ে বড় সার্থকতা।