সোজা পথে চলতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সোজা পথে চলতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


arrow-310633_1280.webp



লিংক


আসলে বর্তমান সময়ের মানুষ কিন্তু সোজা পথ ছেড়ে বিভিন্ন ধরনের খারাপ পথে চলাচল করার চেষ্টা করে। একটা জিনিস আমরা কখনো বুঝতে পারি না যে মানুষ কেন এই ভালো পথ ছেড়ে খারাপ পথে চলার চেষ্টা করে। জীবনটা যেহেতু একটা ছোট্ট সময় তাই আমরা এই ছোট্ট সময়ের মধ্যে সবসময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য। আসলে এখন আর মানুষ সোজা পথ কখনো চোখে দেখে না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে ভালো মানুষ হতে চাই তাহলে সে সময় আমাদের সোজা পথে চলতে হবে এবং ভালো কাজ করতে হবে। আর এই দুটো যারা কখনো করতে পারবে না তারা কিন্তু কখনো সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবে না।


এই পৃথিবীতে এখন মানুষ সবসময় চেষ্টা করে কি করে তারা সামনের দিকে এগিয়ে গিয়ে জীবনে বড় হবে। আসলে মানুষের এই ধরনের চেষ্টা একদিন সার্থক হবে তখন তারা সবসময় সোজা চলবে এবং সব সময় সত্য কথা বলবে। আসলে এই ধরনের মানুষ বর্তমান সময়ে খুঁজে পাওয়া বড়ই কঠিন। কেননা তারা সবসময় এখন এমন কিছু কর্মকাণ্ড করে তারা আর জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং জীবনটাকে তারা পুরো অন্ধকারে কাটিয়ে ফেলে। আসলে মানুষ এখন আর ভালো কিছু কখনো সহ্য করতে পারে না। কেননা এই জীবনে সোজা পথে তেমন একটা সফলতা অর্জন করে না গেলেও খারাপ পথে কিন্তু খুব সহজে জীবনে সফলতা অর্জন করা যায় এবং সেই সফলতা কিন্তু বেশিক্ষণ থাকে না।


আসলে মানুষ হিসেবে যদি আমরা সোজা পথে চলতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কখনো ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি ভালো কাজ করি এবং সোজা পথে চলি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রয়োজন অবশ্যই ভালো কাজ করবে এবং তারাও কিন্তু সোজা পথে চলাচল করার চেষ্টা করবে। এভাবে কিন্তু আমরা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব এবং আমাদের সমাজটাকে একটা সুশৃঙ্খল সমাজে পরিণত করতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি বিশৃঙ্খল এর মাঝে বসবাস করি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো উন্নতি লাভ করতে পারবো না।


এজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে যা কিছু করব অবশ্যই আমরা ভাবনা চিন্তা করে করার চেষ্টা করবো এবং সব সময় সোজা পথ ধরে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব। এভাবে যদি আমরা আমাদের সারা জীবনটা সহজ সরল ভাবে কাটিয়ে দিতে পারি এবং সোজা পথে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে আর কোন ধরনের সমস্যা আসবে না। তাই আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের জীবনটাকে যদি কেউ খারাপ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা সেই সব মানুষের কাছ থেকে দূরে সরে থাকার চেষ্টা করব। এভাবে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং শেষ জীবনটা অনেক বেশি সুখে শান্তিতে কাটাতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.059
BTC 70472.40
ETH 2146.15
USDT 1.00
SBD 0.51