একটা নির্দিষ্ট রুটিনে চলতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে রুটিন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


schedule-8744592_1280.webp



লিংক


আসলে আমাদের জীবনটাকে যদি আমরা একটা নির্দিষ্ট রুটিন এর মধ্যে না চালাতে পারি তাহলে আমাদের জীবনে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তার সৃষ্টি হবে। কেননা আমাদের জীবনের একটা নির্দিষ্ট সময়ে রয়েছে এবং এই সময়ের মধ্যে আমাদের এই পৃথিবীতে এসে আমাদের সকল দায়িত্ব কর্তব্য সম্পূর্ণ করতে হয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের দায়িত্ব কর্তব্য গুলো সঠিকভাবে পালন করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনের সুখ শান্তিতে বসবাস করতে পারব। আর আমাদের এই কর্তব্য গুলোর সঠিকভাবে করতে হলে আমাদের জীবনে সামনের দিকে এগিয়ে চলার জন্য অবশ্যই একটা রুটিন তৈরি করতে হবে এবং সেই রুটিন অনুযায়ী আমাদেরকে সব সময় সামনের দিকে এগিয়ে যেতে হবে।


কেননা আমরা যদি পরিকল্পনা এবং রুটিন ছাড়া কোন কিছু করার চেষ্টা করি তাহলে দেখবেন যে একটা কাজে অনেক বেশি সময় নষ্ট হবে এবং অন্য একটা কাজে আপনি কখনো সময় পাবেন না। অর্থাৎ আপনার জীবনে কখনো কোন কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না। আসলে এই সকল জিনিস আপনি যখন খেয়াল করে দেখবেন তখন কিন্তু আপনার মন-মানসিকতা নষ্ট হয়ে যাবে এবং কাজ করার প্রতি একটা অনীহা চলে আসবে। আসলে এইসব জিনিস বিচার বিবেচনা করে অবশ্যই আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলা উচিত এবং প্রত্যেকটা কাজ অবশ্যই মনোযোগ সহকারে করা উচিত। কেননা আমরা যদি আমাদের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে না পারি তাহলে আমরা কখনোই এগোতে পারবো না সামনের দিকে।


এইজন্য সকল ধরনের কাজ আমাদের মনোযোগ সহকারে করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটা সম্পন্ন করতে হবে। আসলে এভাবে যদি আমরা রুটিন মেনে চলে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে দেখবেন যে আপনার জীবনের প্রত্যেকটা জিনিস সঠিকভাবে আপনি সম্পূর্ণ করতে পারছেন। আসলে যারা বিশৃংখল ভাবে জীবন যাপন করে তারা কিন্তু যতই মেধাবী হোক না কেন তারা কখনোই জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। অর্থাৎ তাদের কাজের কোন সময় জ্ঞান থাকে না এবং বিশৃংখল ভাবে কাজকর্ম করার ফলে কোন কাজ সঠিকভাবে কখনো তারা আর সম্পন্ন করতে পারে না। আর এর জন্য তাদের জীবনে সব সময় ব্যর্থতা নেমে আসে এবং তারা কখনো জয়ী হতে পারে না।


এজন্য জীবনটাকে আমরা সঠিকভাবে পরিচালনা করার জন্য সব সময় আমাদের কঠিন পরিশ্রম করতে হবে কিন্তু সেটি অবশ্যই সময়ের মধ্যে করতে হবে। কেননা আমরা যদি একটি কাজের পেছনে অনেক বেশি সময় নষ্ট করি তাহলে পরবর্তী কাজের জন্য আমরা তখন আর বেশি সময় পাবো না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের জীবনে একটা সুন্দর পরিষ্কার রুটিন করে সেই ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসলে আমরা যদি এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনটাকে সেই উন্নতির জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো এবং জীবনে একটা ভালো সময় আমরা সব সময় কাটাতে পারব। এজন্য অবশ্যই জীবনে একটা নির্দিষ্ট রুটিনের প্রয়োজন।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 71238.88
ETH 2175.40
USDT 1.00
SBD 0.51