চৈত্র সংক্রান্তি

ChatGPT Image Jan 17, 2026, 01_15_01 PM.png

Image Created by OpenAI

আজ বাংলা বছরের শেষ দিন। চৈত্র সংক্রান্তি শুধু একটি তারিখ/দিন নয়, এটি গ্রামবাংলার লোকজ জীবনের এক আবেগঘন বিদায়বেলা। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে মানুষ যেমন পুরনো দুঃখ-কষ্ট ঝেড়ে ফেলে নতুন বছরের অপেক্ষায় থাকে, ঠিক তেমনই এই দিনটি বহন করে শতাব্দী ধরে চলে আসা প্রাচীন লোকসংস্কৃতির স্মৃতি, বিশ্বাস আর উৎসবের মধ্যে দিয়ে। এটাই বাঙালির রীতিনীতি। ‘সংক্রান্তি’ শব্দটির অর্থ পরিবর্তন। প্রাচীন তথ্য অনুযায়ী আমরা জেনে এসেছি বা এখনো যেটা জানি, সেটা হলো-সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করলে সংক্রান্তি হয়। চৈত্র সংক্রান্তি মানে পুরনো বছরের অবসান এবং নতুন বছরের দ্বারপ্রান্তে দাঁড়ানো।

চৈত্র সংক্রান্তির সবচেয়ে বড় লোকউৎসব চড়ক ও গাজন। চড়ক উৎসবই হলো মেইন। এই সময়টাতে শিবের উপাসনা ঘিরে আয়োজিত এই উৎসবে দেখা যায় কঠোর ব্রত আর নানা রকম লোকাচার। গ্রামবাংলার শিবভক্তরা সারা মাস ধরে গাজন পালন করেন, আর সংক্রান্তির দিনে হয় চড়কের মূল অনুষ্ঠান। মূলত শুধু গ্রামবাংলা বলে কথা নয়, যেকোনো প্রান্তে থাকা শিবভক্তরা এটা পালন করে থাকে।
চড়কগাছে দোল খাওয়া, জিভ বা পিঠে বড়শি ফোঁড়ানো আজকের চোখে অদ্ভুত মনে হলেও, একসময় এগুলো ছিল বিশ্বাস আর ভক্তির চরম প্রকাশ। যদিও এখনও অনেক জায়গায় এই আচার হয়ে থাকে, কিন্তু বর্তমান সময় আর আগেকার সময়ের সাথে পর্যালোচনা করলে দেখা যাবে, লোকসংস্কৃতির এই বিষয়টা আজ প্রায় বিলুপ্তির পথে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 66535.04
ETH 2000.20
USDT 1.00
SBD 0.48