অতিরিক্ত চালাক মানুষ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত চালাক মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-6234471_1280.jpg



লিংক


এই পৃথিবীতে যারা অতিরিক্ত চালাক মানুষ তারা কিন্তু সব সময় পিছনে পড়ে থাকে এবং তারা তাদের জীবনটাকে সঠিকভাবে উন্নতির দিকে কখন এগিয়ে নিয়ে যেতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সহজ-সরল ভাবে সঠিক শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে পারি তাহলে আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথটা যেমন সহজ হবে ঠিক তেমনি আমরা সহজে জীবনে উন্নতি লাভ করতে পারব। আসলে কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে অনেক বেশি চালাক মনে করে এবং তারা বিভিন্ন ধরনের খারাপ উপায় অবলম্বন করে জীবনে বড় হওয়ার জন্য চেষ্টা করে। আর এর ফলে কিন্তু তারা জীবনে কখনো বড় হতে পারে না।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অতিরিক্ত চালাক হয়ে সমাজে বসবাস করতে শুরু করি তাহলে কিন্তু অন্যান্য মানুষগুলো কখনো আমাদেরকে ভালবাসবে না এবং সবাই আমাদের থেকে দূরে থাকার চেষ্টা করবে। এজন্য সাধারণ মানুষের মতো যদি আমরা বসবাস করে সাধারণ মানুষের উপকার করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবো। এজন্য একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা বোকা প্রকৃতির লোক তারাই কিন্তু এগিয়ে যেতে পারে এবং যারা অতিরিক্ত চালাক মানুষ তারা কিন্তু কখনো এগিয়ে যেতে পারে না।


আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে অবশ্যই চালাক হতে হবে কিন্তু সেটি কখনো অতিরিক্ত নয়। অর্থাৎ জীবনে সামনের দিকে এগিয়ে চলার ক্ষেত্রে একটু চালাক হয়ে সঠিক জিনিস গ্রহণ করে সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারব। কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে অতিরিক্ত চালাক মনে করে এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ করে তারা মনে করে যে সেই খারাপ কাজটা কেউ কখনো ধরতে পারবে না। আসলে সবাই সেই খারাপ কাজটা ধরতে পারে কিন্তু আপনার সামনে সেই জিনিসগুলো কখনো প্রকাশ করার চেষ্টা করে না বরং আপনার থেকে তারা দূরে সরে যায়।


এজন্য আমার কাছে মনে হয় যে যারা অন্যের খারাপ দেখে সেখান থেকে দূরে সরে গিয়ে ভালোর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তারাই জীবনে উন্নতি লাভ করতে পারেন। কেননা আমরা যদি খারাপ মানুষের কাছে গিয়ে তাদের সাথে এগিয়ে চলার চেষ্টা করি তারাও সব সময় চেষ্টা করবে কি করে আমাদেরকে খারাপ দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এজন্য অতিরিক্ত চালাক মানুষ জীবনে কখনো সফলতা অর্জন করতে পারে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যায় আটকে পড়ে। তাইতো জীবন একজন ভালো মানুষ হতে গেলে সর্বপ্রথম নিজেকে সৎ হতে হবে এবং সাধারণভাবে সামনের দিকে এগিয়ে চলার জন্য অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। একমাত্র কঠিন পরিশ্রম একজন মানুষকে সফলতা এনে দিতে পারে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

“ধন্যবাদ এই সুন্দর ও চিন্তাপ্রদ পোস্টটি শেয়ার করার জন্য! 😊 সত্যিই, অতিরিক্ত চালাক হওয়া কখনো কখনো জীবনে অগ্রগতির পথে বাধা তৈরি করে। সহজ-সরলভাবে, সৎ এবং পরিশ্রমী হয়ে এগিয়ে চলা সবচেয়ে কার্যকর উপায়। আপনার লেখা পড়ে মনে হলো, জীবনে উন্নতির জন্য সততা এবং কঠোর পরিশ্রমই আসল চাবিকাঠি। খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। আশা করছি ভবিষ্যতে আরও এমন চিন্তাপ্রদ পোস্ট পাবো! 🌟”

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 66740.78
ETH 2039.16
USDT 1.00
SBD 0.50