সঠিক সময়ে সব কিছু দরকার।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সঠিক সময়ে সব কিছু দরকার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
জীবনের সবকিছু কিন্তু সঠিক সময় দরকার। অর্থাৎ যে সময় আপনার যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা যদি আপনি না পান এবং পরবর্তীতে সেই জিনিসটা আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু এই জিনিসটার পরবর্তীতে কোন মূল্য থাকবে না। অর্থাৎ সঠিক সময়ে আমাদের বিভিন্ন জিনিসগুলো যদি আমরা পেতে পারি তাহলে অবশ্যই আমাদের সামনের দিকে এগিয়ে চলার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। যদিও মধ্যবিত্ত এবং গরিব পরিবারে এই জিনিসগুলো মেটানো অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমরা যদি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি এবং জীবনের সবকিছু যদি সঠিক সময় পেয়ে যেতে পারি তাহলে সামনের দিকে এগিয়ে চলার পথটা অনেক সহজ হবে।
আসলে মধ্যবিত্ত পরিবারে অনেক জিনিস তারা কখনো সময়মতো পায় না। অর্থাৎ তারা সব সময় চেষ্টা করে যে সময় যে জিনিসটার দরকার সে জিনিসটা যদি তারা পেতে পারতো তাহলে কিন্তু তারা আর একটু জীবনে উন্নতি লাভ করতে পার। কেননা মধ্যবিত্ত পরিবারের লোক গুলো অনেকটা কষ্টের মধ্যে বসবাস করে এবং তারা কিন্তু তাদের জীবনের সকল ধরনের চাহিদা পূরণ করতে পারে না। আর এই চাহিদা পূরণ করার জন্য কিন্তু তারা সবসময় কঠোর পরিশ্রম করে এবং জীবনে অনেক কিছু না পেয়েও তারা একটা ভালো জীবন উপভোগ করার চেষ্টা করে। আসলে এভাবে যদি আমরা সবকিছু মিটিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি তাহলে হয়তো জীবনটাকে আরেকটু ভালো করতে পারতাম।
আসলে কিছু কিছু মানুষ আছে যারা তাদের জীবনের সময়টা নষ্ট করার জন্য সবসময় চেষ্টা করে এবং যে সময় যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা তারা তাদের জীবনে গ্রহণ না করে তার বিপরীত জিনিসগুলো তারা মেটানোর চেষ্টা করে। অর্থাৎ তারা খারাপ জিনিসের প্রতি বেশি ঝুঁকে যায় এবং এই খারাপ জিনিস গুলো তাদের জীবনে নিয়ে আসার জন্য তারা সবসময় চেষ্টা করে। অর্থাৎ যে সময় একটা মানুষের পড়াশোনার দরকার সেই সময় যদি তারা পড়াশোনা না করে তাহলে কিন্তু তারা জীবনে বড় হতে পারবে না এবং এর ফলে তাকে পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে হবে। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় তাদের সন্তানদের প্রয়োজনের অতিরিক্ত জিনিস দিয়ে থাকে।
আরেকটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে প্রয়োজনের অতিরিক্ত জিনিস কখনো ভালো হতে পারে না। অর্থাৎ আপনি যদি আপনার জীবনের যে জিনিসগুলোর প্রয়োজন সেই জিনিসগুলোর প্রয়োজন মিটিয়ে এর অতিরিক্ত জিনিস নেওয়ার চেষ্টা করেন তাহলে সেই জিনিসগুলো আপনার জীবনে নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি আপনি যদি আপনার সন্তানদের প্রয়োজনের অতিরিক্ত জিনিস দিয়ে থাকেন তাহলে তারা অনেক বেশি লোভী হয়ে যাবে এবং তারা কখনো কোন জিনিসের মর্ম সঠিকভাবে বুঝতে পারবে না।এজন্য সবসময় আমাদের সঠিক চিন্তাভাবনা করে সামনের দিকে এগিয়ে চলা উচিত এবং যা কিছু প্রয়োজন সেই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের জীবনে দিয়ে দেওয়া উচিত।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
