সততা মানুষের আসল পরিচয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সততা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমার কাছে মনে হয় যে একজন মানুষের আসল পরিচয় অবশ্যই সততা হওয়া উচিত। এই পৃথিবীতে কেউ টাকা প্রচুর পরিমাণ মানুষের কাছে রয়েছে। কিন্তু একজন সৎ মানুষ খুঁজে পাওয়া এই পৃথিবীতে বড়ই কঠিন। এখনো মানুষ বর্তমানে মানুষের সততা থেকে তাদেরকে আসল পরিচয় কখন দিতে চায় না। অর্থাৎ মানুষের আসল পরিচয় হওয়া উচিত হলো সততা। একজন সৎ মানুষ সবসময় সবার কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকে এবং তাদেরকে সবাই অনেক বেশি শ্রদ্ধা করতে চায়। যেহেতু তারা জীবনে কোন ধরনের খারাপ কাজে জড়িয়ে পড়ে না তাই তারা সব সময় ভালো পথে এগিয়ে ভালো কাজ করার জন্য সব সময় চেষ্টা করবে। আসলে সততা কিন্তু একটা মানুষের আসল পরিচয় হওয়া উচিত এটি সবাইকে মানতে হবে।
কেননা আপনি যদি সবসময় খারাপ ধরনের কাজ করে বেড়ান এবং আপনার এই খারাপ কাজের জন্য যদি দশটা মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কখনো তাদের সামনে ভালো হতে পারবেন না এবং দিন দিন তাদের কাছে আপনি একজন খারাপ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা সব সময় যদি নিজেদের সততা নিয়ে সব সময় মানুষের সাহায্য করতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে কিন্তু মানুষ আমাদেরকে অনেক বেশি ভালবাসবে। আসলে এই পৃথিবীতে এমন ধরনের মানুষ খুঁজে পাওয়া এখন বর্তমানে অনেক বেশি একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
কেননা মানুষ এখন টাকা দেখে মানুষের আসল পরিচয় প্রকাশ করার চেষ্টা করে। অর্থাৎ যার কাছে যত বেশি টাকা আছে তারা কিন্তু তত বেশি ভালো মানুষ হতে পারে। আসলে যারা টাকা দেখে মানুষের পরিচয় নির্ণয় করে তারা কিন্তু কখনো ভালো মানুষ হতে পারে না। আসলে আমরা কখনো মানুষের টাকা দেখে তাদের পরিচয় নির্ধারণ করার চেষ্টা করবো না। কেননা আমরা যদি মানুষের সততাকে কখনো মূল্য দিতে চেষ্টা না করে তাহলে কিন্তু এই মানুষগুলো আস্তে আস্তে করে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে এবং এই পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা দিন দিন আরো অনেক বেশি বৃদ্ধি পেতে শুরু করবে। তাইতো সবসময় আমাদের সৎ পথে চলতে হবে এবং ভালো কাজ করতে হবে।
আর এভাবে যদি আমরা সব সময় সৎ পথে চলে ভালো কাজ করতে পারি তাহলে জীবনে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনে যত সমস্যা আসুক না কেন সব সমস্যার সমাধান অবশ্যই আমরা করতে পারবো। হয়তোবা খারাপ পথে প্রত্যেকটা সমস্যা দ্রুত সমাধান করা গেলেও সততা নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলে সেই সততার পথে যদি কোন ধরনের বাঁধা-বিপত্তি আসে তাহলে কিন্তু সেইগুলো সমাধান করতে আমাদের একটু বেশি দেরি হবে। কিন্তু কোন কিছুতে আমরা আর কখনো থমকে যাবো না। যারা নিজেদের সততাকে বিসর্জন দিয়ে দেয় তারা কিন্তু কখনো আর ভালো হতে এগিয়ে আসতে পারে না।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
