অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত কোন কিছু সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে আমাদের সবসময় একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলতে হবে এবং যেটা প্রয়োজন ঠিক সেইটার জন্য আমাদের কাজ করতে হবে। কেননা এই পৃথিবীতে অতিরিক্ত কিন্তু কখনোই কোন কিছু ভালো না। অর্থাৎ আপনি যখন একটা মানুষকে অতিরিক্ত ভালোবেসে ফেলবেন তখন আপনার সেই ভালোবাসা সেই মানুষটির কাছে একটা সন্দেহের সৃষ্টি করবে। অর্থাৎ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জিনিস আমাদের অবশ্যই করতে হবে। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে অতিরিক্ত কোন জিনিস যেহেতু আমাদের জীবনে ভাল হয় না এবং এই অতিরিক্ত জিনিস পাওয়ার ফলে কিন্তু আমাদের অনেকটা বদহজম ধরনের হয়ে যায়।
তাইতো জীবনটাকে সুখে রাখতে গেলে যতটুকু প্রয়োজন ততটুকু জিনিস নিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। একটা জিনিস হয়তোবা আপনি খেয়াল করে দেখেছেন যে আপনি জীবনে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করলেও আপনি কিন্তু প্রকৃত সুখী কখনো হতে পারবেন না। কিন্তু অনেক গরিব পরিবারকে দেখে আপনার অনেক বেশি হিংসা হবে কেননা সেই পরিবারে অর্থ উপার্জন কম হলেও সেই গরিব লোকেরা কিন্তু অনেক বেশি সুখে শান্তিতে দিন যাপন করে। অর্থাৎ তাদের জীবনে অতিরিক্ত চাহিদা কোন কিছু থাকে না এবং তারা যা উপার্জন করতে পারে ঠিক ততটুকু দিয়ে তারা তাদের সংসার পরিচালনা করতে পারে। এজন্য তারা অন্যান্য মানুষদের থেকে অনেক বেশি সুখে শান্তিতে দিন কাটাতে পারে।
আবার অনেক ধনী পরিবারের মানুষ আছে যাদের জীবনে কোন কিছুর কোন অভাব নেই। কিন্তু এত কিছু থাকার শর্তেও তারা কিন্তু জীবনে কখনো প্রকৃত সুখ উপলব্ধি করতে পারে না। অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত তখন আপনাদের কাছে কোন জিনিস চলে আসবে তখন সেই জিনিসটাকে আপনি কখনো হজম করতে পারবেন না এবং এর ফলে আপনার জীবনটা অনেকটা দুঃখের সৃষ্টি করবে এবং এর ফলে প্রত্যেকটা জিনিস আপনার কাছে অনেক বেশি খারাপ লাগবে। আসলে এই জীবনে যদি আমরা আমাদের চাহিদার জিনিস টুকু আমাদের জীবনে মেটাতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারব এবং জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
আসলে এই পৃথিবীতে যারা ভালোভাবে বেঁচে থাকতে চায় তাদেরকে সর্বপ্রথম জীবন থেকে লোভ-লালসা ত্যাগ করে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর এভাবে যদি তারা সবসময় চেষ্টা চালিয়ে যেতে পারে তাহলে কিন্তু অবশ্যই তারা জীবনে সুখী হতে পারবে এবং তাদের জীবন থেকে এই লোভ লালসাকে তার দূরে সরিয়ে দিতে পারবে। আর অতিরিক্ত যদি আমরা কোন কিছু উপার্জন করে ফেলি তাহলে সেই জিনিসগুলো আমরা আমাদের পাশের সেই মানুষগুলোকে দান করব যাদের জীবনে সেই জিনিসগুলো অনেক বেশি প্রয়োজন। অতিরিক্ত জিনিস দানের মাধ্যমে কিন্তু আমরা অন্য মানুষের উপকার করতে পারি এবং সেই মানুষের জীবনে সুখ-শান্তি ফিরিয়ে আনতে পারি।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
