মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন ( পর্ব ৬ )

ChatGPT Image Dec 29, 2025, 01_50_53 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে 'মেঘলা সন্ধ্যায় অপরিচিতের আগমন' গল্পের ষষ্ঠ পর্ব শেয়ার করে নেবো। তো সঞ্জয় সেই লোকটার পরনের কোট থেকে একটা ভেজা গন্ধ পায়। তো সঞ্জয় লোকটিকে ভেতরে ঢুকিয়ে বসতে বলে বাইরের দিকে চলে যায়। এরপরে লোকটা ঘরের ভেতরে থাকা একটা কাঠের পুরোনো চেয়ার এর উপরে গিয়ে বসলো এবং লোকটা চারিদিকে তাকিয়ে ভালো করে দেখতে লাগলো। তবে এই ঘরের ভেতরে লোকটার মনে যেনো একটা অদ্ভূত অনুভূতি হতে লাগলো অর্থাৎ যেনো এই ঘর এবং এর ভেতরের সব জিনিষ তার কাছে অচেনা কিছু নয়। তারপর বলতে লাগে নিজে নিজে যে, বাড়িটা এখনও সেইরকম আছে, একদম চেঞ্জ হয়নি।

সঞ্জয় লোকটার কথাবার্তা শুনে চমকে উঠলো এবং লোকটিকে জিজ্ঞাসা করলো- আপনি আগে এখানে এসেছিলেন? লোকটা একটু নড়েচড়ে বসলো এবং সরাসরি উত্তর দেয়নি সঞ্জয়কে। ব্যাগটা পাশে রাখল এবং এক গ্লাস জল খেয়ে বললো- আপনার বাবা খুব ভালো মনের মানুষ ছিলেন, কম কথাও বলতেন, কিন্তু কিছু কিছু বিষয় তিনি লুকোতে পারতেন না। এইসব কথা শুনে সঞ্জয় যেনো রীতিমত অবাক হচ্ছে আর ভাবছে- আমি যা জানিনা লোকটা তার থেকেও অনেক কিছু জানে মনে হচ্ছে। কিন্তু এই লোকটা যা কিছু বলছে, আমি শোনার জন্য প্রস্তুত নই এখনো। কারণ সঞ্জয় এর বুক যেনো ধড়পড় করছে এইসব শুনে।...

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.043
BTC 67539.20
ETH 1950.05
USDT 1.00
SBD 0.38