নিজের ভুল স্বীকার করতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজের ভুল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


missing-7072170_1280.webp



লিংক


এই পৃথিবীতে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। আসলে কাজ করতে গেলে আমাদের ছোটখাটো বিভিন্ন ধরনের ভুল প্রতিনিয়ত হয়ে থাকে এবং সেই ভুলগুলো আমরা পুনরায় শুধরে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের এই নিজেদের ভুলগুলো স্বীকার করে নিয়ে সেই ভুলগুলো সঠিক করার জন্য চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সবসময় সামনের দিকে এগিয়ে থাকবো। এজন্য আমাদের নিজেদের ভুল স্বীকার করে সেই ভুলগুলো যাতে আমরা পুনরায় না করে এজন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাব।


একটা জিনিস আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি যে কিছু কিছু মানুষ আছে যারা তাদের নিজেদের ভুলগুলো ঢাকার জন্য সবসময় চেষ্টা করে এবং তারা তাদের সেই ছোট ছোট ভুলগুলো ঢাকতে ঢাকতে একটা সময় একটা বড় আকার ধারণ করে যখন তারা তাদের সেই পুরনো ভুলগুলো আর ঢেকে রাখতে পারেনা। একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে যে যখন কোন একটা জিনিস ছোট থাকবে তখন ছোট অবস্থাতেই সেই জিনিসটা সমাধান করা উচিত। কেননা ছোট ছোট ভুল যখন আমরা জমিয়ে রাখি তখন এই ছোট ভুলগুলো জমতে জমতে একটা সময় বড় রূপ ধারণ করে তখন কিন্তু আমাদের পক্ষে সেই ভুলগুলো আর সমাধান করা সম্ভব হয় না এবং এর ফলে আমরা জীবনে পরাজিত হই।


আসলে কাজ করতে গেলে অবশ্যই প্রত্যেকটা মানুষের ভুল হবে এটা কিন্তু স্বাভাবিক তাই বলে যে আমরা নিজেদের ভুলকে স্বীকার করবো না এমন কোন কথা নেই। আসলে যারা পরিশ্রমী মানুষ তারা কখনো নিজেদের ভুল স্বীকার করতে লজ্জা পায় না এবং সব সময় প্রত্যেকটা ভুলকে সঠিকভাবে পুনরায় সংশোধন করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেন। এভাবে যদি আমরা জীবনে সামনের দিকে এগিয়ে চলতে পারি নিজেদের ভুল স্বীকার করে তাহলে অবশ্যই জীবনে আমরা বড় হতে পারব এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারব। আসলে যারা অলস প্রকৃতির লোক তাদের জীবনে কিন্তু একটিও ভুল আমরা কখনো লক্ষ্য করলে দেখতে পাই না।


অর্থাৎ এই অলস প্রকৃতির লোক পৃথিবীতে কোন ধরনের ভালো কাজ করে না এবং সব সময় তারা মানুষের মত পড়ে থাকে। যেহেতু তারা কোন কাজ করে না তাই তাদের কোন কাজে কোন ভুল হয় না এবং এই শ্রেণীর লোক বাকি জীবনটা অনেক বেশি দুঃখ কষ্টের মধ্যে তাদের জীবন কাটাতে হয়। এছাড়াও যারা অলস প্রকৃতির লোক তারা কিন্তু সবসময় অন্যের ভুল ধরতে অনেক বেশি ব্যস্ত থাকবে। এজন্য ভুল হবে বলে যে আমরা কোন কাজকর্ম না এমন কোন কথা নেই। বরং সবসময় চেষ্টা করব জীবনে পরিশ্রম করার জন্য এবং পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এভাবে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনে সফলতা অর্জন করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।