স্বরচিত কবিতা: "অতীতের এক গূঢ় মিশেল"

in আমার বাংলা ব্লগ4 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।


IMG_20260309_115331.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে সেই হারানো শৈশবকে কেন্দ্র করে।এই শৈশবগুলি ফিরে পেতে ইচ্ছে করে বারেবারে যেটি প্রকৃতির কোলে লালিত এক গ্রাম্য শৈশব কাহিনীর স্মৃতি।যা শুধুই এখন অতীতের স্মৃতি চিহ্ন।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অতীতের এক গূঢ় মিশেল


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

দিনের শুরুটা যদি একটু অন্যরকম হতো
সেই পুরোনো দিনের মতোই,
আমার সেই কাটানো মুহূর্ত
আর হারানো শৈশবের অতীত স্মৃতি।
বারবার ব্যথিত করে এ হৃদয়
ভেঙে পড়ে ফিরে না পাওয়ার কান্নায়,
ভোরে মোরগের ডাক আর আজানের ধ্বনি
আর পাখির কলকাকলি ও শেয়ালের লড়াই।
মায়ের ঝাড়ু দেওয়া মাটির উঠানে
গোবরের ছিটার আঁকিবুকি,
আর আমাদের পা গুনে গুনে চলা
কখনো আবার মায়ের বকবকানি।
হেঁটে হেঁটে প্রকৃতির মাঝে দাঁত ব্রাশ করা
আবার শান্ত মনে পড়ার টেবিলে বসা,
জোরে আওয়াজ করে সেই যে বই পড়া
সকালে মায়ের হাতের গরম গরম ভাত খাওয়া।
বিকালে মাঠে দৌড়-ঝাঁপ আর লাফালাফি
হাঁকাহাকি আর কাটতো খেলাধুলায়,
সন্ধ্যায় আবার বই নিয়ে বসা
হ্যারিকেনের টিমটিমে আলোয়।
সন্ধ্যায় পেঁচার ডাক কানে ভেসে আসা
শেয়াল আর কুকুরের চেঁচামেচি,
চায়ের দোকানগুলির জমজমাট আড্ডা
বুড়োদের তাস খেলার আস্তানা।
ক্লান্ত মানুষদের চোখে গভীর নিদ্রা
নিদ্রায় ঢলে পড়া মায়েদের হাতে সুঁচ-সুতা,
হাতে বোনা খেজুরের পাতা দিয়ে চাটাই
ল্যাম্পের আলোয় নকশী কাঁথা সেলাই।
দিনের শুরুটা যদি একটু অন্যরকম হতো
অবাস্তব কিংবা কাল্পনিক নয়,
বাস্তবে মুড়ানো অতীতের এক গূঢ় মিশেল
আবেগে ভরা দিনগুলির অতীত,বড্ড মায়াময়।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.054
BTC 71314.62
ETH 2114.24
USDT 1.00
SBD 0.49