স্বরচিত কবিতা: সত্যিই দুর্লভ!

in আমার বাংলা ব্লগ6 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।



IMG_20260212_151004.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে অতীতকে ঘিরে।কিছু অতীত ভুলে থাকা যায় না,হয়তো জীবন থেকে বহুদূর চলে যায়।আর সেই দূরত্ব এর গল্পগুলোর মধ্যে লুকিয়ে থাকে অনেক কষ্ট,ব্যথা ও যন্ত্রনা।তো সেই অনুভূতি নিয়েই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

সত্যিই দুর্লভ!


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

জীবন থেকে ঝরে যায় দীর্ঘ নিঃশ্বাস
যে নিঃশ্বাসের প্রত্যেক পরতে পরতে
জমে থাকে এক বেদনাময় গল্পের কথা,
গল্পগুলো বাস্তবতার এক কঠিন মিশেল।
যে বাস্তবতাগুলি মুছে ফেলা যায় না
যায় না চাইলে ভুলে যাওয়া,
শুধু মনের মাঝে অদ্ভুত যন্ত্রনা হয়ে থেকে যায়
জীবনটা যদি সরলতার পথে চলতো!
যদি কিছু হারাতে না হতো
স্বপ্নেরা যদি একে একে পূরণ হতো,
কতই না সুন্দর হতো জীবনের গল্পগুলো।
হাত বাড়ালেই আমরা অনেক কিছু পাই
প্রকৃতি আমাদের দু হাত ভরে দেয়,
কিন্তু সময় আমাদের কাছ থেকে
কত কিছুই না কেড়ে নেয়।
জীবনের মায়া কাটানো কি সত্যিই দুর্লভ!
মায়াময় পৃথিবী যন্ত্রনায় বিদ্ধ
মনের সব দরজাগুলো খুলে যায়
হঠাৎ আঘাতের মতো রিক্ত হয়ে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

🚀Have you token advantage of our exclusive 30% bonus offer?
Neon Crypto is a newly launched platform designed to reward users with an additional 30% bonus on their Crypto assets, helping you maximize your crypto potential from the start, this bonuses are only available for Trustwallet, metamask, Exodus, Phantom. 🚀 #bitcoin #Finance #Crypto #Cryptocurrency
CLAIM NOW🚀🚀🚀🚀🚀🚀🚀🚀
https://neon--cryptobonus.replit.app/

IMG_7331.PNG
IMG_7331.PNG

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.045
BTC 63228.17
ETH 1824.47
USDT 1.00
SBD 0.52