আবেগের কবিতা || তুমি আমার হৃদয়ের উপাখ্যান || Original Poetry by @hafizullah
হ্যালো বন্ধুরা,
অন্ধকারের মাঝে আমি খুঁজি
জোসনা রাতের নির্মল রূপ,
আলোর মাঝে আমি খুঁজি
তোমার মুগ্ধ করা স্বরূপ।
দিনের আলোয় খুুঁজি আমি
প্রকৃতির শীতলতার সংযোগ,
রাতের ছায়ায় খুঁজি আমি
তোমার আলাপনের মনোযোগ।
বৃষ্টির স্নিগ্ধতায় খুঁজি আমি
সতেজতার কোমল স্পর্শ,
তোমার স্পন্দনে খুঁজি আমি
বিদ্রোহী হওয়ার স্ফুলিঙ্গ ।
তোমার ভাষায় খুঁজি আমি
মুগ্ধতার নতুন ছায়া,
ভালোবাসার সীমানায় খুঁজি আমি
চঞ্চলতার নতুন মায়া।
তুমি আমার হৃদয়ের উপাখ্যান
হৃদয়ে বিস্তৃত হওয়া কল্পনা,
তুমি আমার ভালোবাসার অভিভাষণ
হৃদয়ে গচ্ছিত থাকা জল্পনা।
Image taken from Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।



| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR





Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার আবেগের কবিতাগুলো কিন্তু বেশ আবেগময় হয়। যেমন ছিল আজকের কবিতাটিও। বেশ দারুন লিখেছেন ভাইয়া। বিশেষ করে নিচের লাইন গুলো কিন্তু দারুন ছিল।
আপনার এ আবেগের কবিতাটির মধ্যে পরিপূর্ণ আবেগ ভরা। আপনার কবিতার প্রত্যেকটি লাইন অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এই তীব্র গরমে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে চড়ে অফিসে যাতায়াত করলে অনেকটা স্বস্তি পেতেন। যাইহোক অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। পুরো কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। চেষ্টা করলাম কবিতাটি আবৃত্তি করার। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমরা নানাভাবে আমাদের সেই পছন্দের মানুষ টাকে খুজে বেড়ায়। নানা ভাবে তাদের উপাখ্যান দেয়। তাদের সিগ্ধ শিতল পরশের জন্য আমরা অপেক্ষায় থাকি। দারুণ লাগল আপনার লেখাটা ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।