প্রকৃতির সান্নিধ্যে- মিনি চিড়িয়াখানা (পর্ব-৫)

in আমার বাংলা ব্লগ15 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রকৃতির এই নির্মম রূপ মানে নিদারুণ উষ্ণতা উপেক্ষা করে, সুন্দর ও চঞ্চল থাকার চেষ্টা করছেন। আসলে প্রতিটি সিজনই আমাদের প্রতি বছর নতুন করে একটা শিক্ষা দেয়ার চেষ্টা করে কিন্তু আমরা অবুঝের মতো সেগুলোকে না বুঝে বা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ঠিক তার পরবর্তী বছরে আমরা সেটাকে আবার নিদারুণ অনুভূতির সাথে গ্রহণ করার চেষ্টা করি।

প্রকৃতি কখনোই আমাদের শত্রু ছিলো না এবং এখনো নেই কিন্তু আমরা প্রকৃতির বিপক্ষে অবস্থান করে, প্রকৃতিকে আমাদের শত্রুতে পরিণত করেছি। যার কারণে প্রকৃতির ভিন্ন কোন রূপ আমাদের সম্মুখে আসলেই আমরা প্রকৃতির আগ্রাসন বলে সেটাকে চালিয়ে দেয়ার চেষ্টা করি। অথচ এর প্রকৃত কারণ কখনো জানার চেষ্টা করি না, সেটাকে সুন্দর অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কোন পরিকল্পনা করি না। থাক সেসব কথা, মূল বিষয়ে ফিরে আসি। আজকে প্রকৃতির সান্নিধ্যে মানে সবুজ মিনি চিড়িয়াখানার পঞ্চম পর্ব শেয়ার করবো।

IMG_20260326_161750.jpg

গত পর্বে বলেছিলাম সবুজ ও সতেজ ঘাসের আরো কিছু দৃশ্য এই পর্বে শেয়ার করবো। হ্যা, সেখানে বেশ সুন্দর ও সবুজ ঘাসের দৃশ্য ছিলো, যদিও আমি খুব বেশী দৃশ্য ক্যাপচার করি নাই। কারণ একই রকম দৃশ্য খুব বেশী ফটোগ্রাফি করতে ভালো লাগে না। আর আমাদের ক্ষেত্রে সেটা একটু বেশী প্রযোজ্য। পাছে লোকে কিছু বলে কিনা এই রকম একটা সন্দেহ আমাদের মাঝে লেগেই থাকে।

IMG_20260326_161807.jpg

IMG_20260326_161815.jpg

তবুও কিছুটা দাঁড়িয়ে চারপাশের সবুজ দৃশ্যগুলো দেখার চেষ্টা করেছি, কিছু দৃশ্য ক্যাপচার করার চেষ্টা করেছি। কারণ প্রকৃতির সান্নিধ্যে গিয়ে প্রকৃতির সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে না পারলে, শুধু শুধু বাড়াটিয়া হয়ে খরচের পরিমাণ বাড়ানোর কোন মানে হয় না, হি হি হি। একটু ভিন্নভাবে উপস্থাপন করলাম নিজের ভেতরের কথাগুলোকে। অবশ্য ভালো লাগার একটা অনুভূতি ছিলো সেটা তো আগেই বলেছি।

IMG_20260326_161743.jpg

এই দৃশ্যগুলো ক্যাপচার করেই আর দেরি করি নাই। সোজা টিকেট কাউন্টারে চলে গেলাম। বেশ মানুষের উপস্থিতি ছিলো, ঈদের ছুটি বলে কথা, সাথে সাথে অবশ্য টিকেটের দামও কিছুটা বেড়ে গিয়েছিলো। আমাদের দেশের চিরাচরিত নিয়ম এটা। দেখুন প্রকৃতির সান্নিধ্যে গেলে শুধুই যে ভালো অনুভূতি তৈরী হবে সেটা ভাবা মোটেও ঠিক না, বরং মাঝে মাঝে ভালোর আড়ালেও কিছু খারাপ অনুভূতি লুকিয়ে থাকে।

IMG_20260326_161702.jpg

তারিখঃ মার্চ ২৬, ২০২৬ইং।
লোকেশনঃ সাভার, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png