মনের গ্লানি দূর করতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনের গ্লানি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আমরা যদি মনের গ্লানি নিয়ে বসবাস করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারবো না। আসলে এই পৃথিবীতে আমাদের প্রাণ খুলে বেঁচে থাকতে হবে এবং মানুষের সাথে মন খুলে কথা বলতে হবে। কেননা আমরা যদি শুধুমাত্র একাকী বসবাস করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কখনো জীবনে সুখী হতে পারব না এবং আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা সব সময় লেগে থাকবে। আসলে এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মনের গ্লানি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে এবং তারা কখনো অন্যের সাথে মেলামেশা করতে চায় না। আর এর ফলে তারা সব সময় একাকী জীবন যাপন করে এবং জীবনে কখনো প্রকৃত সুখ শান্তি তারা উপভোগ করতে পারে না।
একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চান তাহলে কিন্তু সর্বপ্রথম আপনাকে অন্যের সঙ্গে মনের মিল থাকতে হবে। আপনি যতক্ষণ অন্যের সঙ্গে নিজের মনের মিল করতে না পারবেন ততক্ষণ আপনি অন্যকে ভালবাসতে পারবেন না এবং অন্য মানুষগুলো আপনাকে সবসময় ঘৃণা করবে। আসলে এই পৃথিবীতে কিন্তু সবাই সব কিছু কখনো সঠিকভাবে করতে পারে না। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি অন্যের সাথে মন খুলে কথা বলতে পারেন এবং মনের মধ্যে কোন ধরনের গ্লানি না রেখে তাদের সাথে মেলামেশা করতে পারেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে আপনি একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পাবেন।
আসলে এই পৃথিবীতে এখন মানুষ অনেকটা একাকী বসবাস করার চেষ্টা করে। আসলে তারা মনে করে যে এই পৃথিবীতে তাদের কোন কিছুর প্রয়োজন নাই এবং তারা একাকী বসবাস করতে পারবে। হয়তো বা তারা একাকি বসবাস করতে পারবে কিন্তু এতে করে তারা কখনো প্রকৃত শান্তি খুঁজে পাবে না। আসলে দশজন মিলে মিশে একসঙ্গে বসবাস করার মধ্যে যে আলাদা শান্তি থাকে সেই শান্তি কিন্তু আপনার কাছে প্রচুর পরিমাণ অর্থ থাকলেও আপনি সেই শান্তি কখনো খুঁজে পাবেন না। এজন্য একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে ধনী লোক অপেক্ষা সাধারণ শ্রেণীর লোকেরা অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং তাদের মনের মধ্যে কখনো কোন গ্লানি থাকে না।
এজন্য আমরা সব সময় মানুষকে ভালোবাসার চেষ্টা করব এবং মানুষের সাথে মন খুলে কথা বলার চেষ্টা করব। আসলে আমরা যখন মনের গ্লানি দূর করে মানুষের সাথে মন খুলে কথা বলতে পারব তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি আমরা খুঁজে পাবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করতে পারি এবং মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি তাহলে দেখবেন যে আপনি মনের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি খুঁজে পাবেন। এজন্য আমরা সব সময় মানুষের বিপদ থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করব এবং সবার সাথে মন খুলে কথা বলার চেষ্টা করব। এভাবে আমরা বাকি জীবনটা সুখে কাটাতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
