মৃত্যুর ভয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মৃত্যুর ভয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


the-death-of-socrates-6471743_1280.webp



লিংক


আসলে যারা মৃত্যুকে ভয় পায় না তারা কিন্তু কখনো জীবনে কোন কাজে হেরে যেতে চায় না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং জীবনে বড় হতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যে তোমাদের জন্ম হয়েছে তাই একদিন না একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। তাই বলে যে আমরা যদি আমাদের কর্মগুলো না করে বসে থাকি তাহলে কিন্তু কেউ আমাদেরকে আর কখনো ভালবাসবে না এবং আমাদের এই কর্ম আমরা পৃথিবীতে আর রেখে যেতে পারবো না।


আসলে এই পৃথিবীতে যারা মৃত্যুর ভয় করে তারা কিন্তু কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং তাদের দ্বারা এই পৃথিবীতে কোন ধরনের কাজ হয় না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা সব সময় চেষ্টা করে এই পৃথিবীতে ভালো কিছু করার জন্য তারা কিন্তু সবসময় সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং তারা তাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারে। আসলে শেষ বয়সে এসে মৃত্যুর ভয় কিন্তু সবাই পারে। কিন্তু তাই বলে যে তারা খারাপ কাজকর্ম করে যাবে এমন কোন কথা নেই। আসলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে করে আমাদের কাজগুলো আমাদের মৃত্যুর পর এই পৃথিবীতে সব সময় থেকে যায়।


মানুষ মানুষকে মনে রাখে তাদের কাজের মাধ্যমে। অর্থাৎ একটা হয় ভালো কাজের মাধ্যমে এবং অন্যটা হয় খারাপ কাজের মাধ্যমে। আসলে আমরা যদি ভালো কাজ করে যেতে পারি তাহলে মাঝে আমাদেরকে ভালোভাবে সারা জীবন মনে রাখবে এবং তারা আমাদের নাম কখনো ভুলতে পারবে না। কিন্তু আমরা যদি সবসময় খারাপ কাজ করবো করে যাই তাহলে তারা কিন্তু কখনো আমাদের ভালোভাবে মনে রাখবে না এবং সারা জীবন ঘৃণার মাধ্যমে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব। তাইতো যা কিছু হয়ে যাক না কেন আমরা সবসময় ভালো কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করব এবং আস্তে আস্তে করে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করব।


আসলে এইভাবে যদি আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি তাহলে আমরা কিন্তু কখনো আর মৃত্যুকে ভয় পাবো না এবং সামনে যতই বাধা-বিপত্তি আসুক না কেন সবকিছু এগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারব। তাইতো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র পথ হলো ভালো কাজ এবং ভালো কাজ যারা করে যেতে পারে তারা কিন্তু এই পৃথিবীতে অমর হয়ে যায়। এজন্য মৃত্যুর ভয় না পেয়ে বরং লড়াই করতে শিখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।