নদীর ডায়েরি: এক হারিয়ে যাওয়া স্রোতের গল্প
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে বলা চলে যে আমি একেবারে একটি ভিন্নধর্মী লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ নিত্য নতুন বিভিন্ন লেখা, বিভিন্ন আসলে মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার বরাবর অনেক বেশি ভালো লাগে। আজকের বিষয়টিও ঠিক তেমনটাই বলা চলে। অর্থাৎ, এই যে আমাদের চারপাশে কত কত নদী রয়েছে, আমরা কি কখনো তাদের কথা ভেবে দেখেছি? হ্যাঁ, আমি আসলে জলে ভরা নদীর কথাই বলছি, আমি কোনো মানুষের কথা বলছি না। আমি এমন কিছু কথা বলছি, কিংবা এমন কিছুর কথা বলছি, যেটা একসময় ছিল অত্যন্ত জীবনদায়ী এবং শুধুমাত্র আমাদের কারণেই সে আজ মৃতপ্রায়।
কারণ আমরা আমাদের চারপাশের নদীগুলোর কোনো রক্ষণাবেক্ষণ তো করা দূরের কথা, উপরন্তু কিভাবে সেই নদীগুলোকে আসলে ধ্বংস করে দেওয়া যায়, সেই চিন্তাতেই যেন আমরা অনেক বেশি মগ্ন। কারণ নদীগুলো যে একটা রক্ষণাবেক্ষণ দরকার, কিংবা নদীগুলোর একটু যত্ন দরকার, সেদিকে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা শুধুমাত্র সেটা ব্যবহার করতেই জানি, কিংবা নদী ব্যবহার করে আসছি আমাদের নিজেদের সুবিধার জন্য। কিন্তু এই যে নদীগুলো ব্যবহার করার জন্য, যে সেটাকে ব্যবহার উপযোগীও থাকতে হবে, সেইদিকে আমাদের মাথাব্যথা নেই। অর্থাৎ, যতদিন একটা নদী পারছে নিজেকে ধ্বংস করে দিয়ে আমাদের কাজে লাগতে, ততদিন আমরা তাকে দিয়ে নিচ্ছি।
আর যখন আসলে একটু সম্ভব হচ্ছে না, অর্থাৎ নিজেকে বিলিয়ে দিতে দিতে সে নিঃশ্বাস হয়ে যাচ্ছে, তখন আমরা আবার অন্যদিকে ধরছি, এভাবে করে ধ্বংস করার জন্য। অর্থাৎ, মূল ব্যাপার হলো, এভাবেই আমরা নদীকে ধ্বংস করে ফেলছি আমাদের নিজেদের অজান্তেই। হয়তো বিষয়টা একটু ভুল বললাম। অর্থাৎ, বিষয়টি মোটেও নিজেদের অজান্তে নয়, কারণ এই যে একটা হারিয়ে যাওয়া স্রোতের গল্প, কিন্তু আমরা সকলেই জানি। এবং এই কাজটির জন্য, অর্থাৎ এ বিষয়টির জন্য, আমরা সকলেই দায়ী।

