আধুনিক জীবনে সম্পর্কের জটিলতা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার কাছে কেন যেনো মনে হয় যে, আধুনিক জীবনে সম্পর্কের জটিলতা অনেক বেড়ে যাচ্ছে। এবং এই ব্যাপারটি আমি আসলে প্রতিনিয়ত লক্ষ্য করছি। সে কারণেই ভাবলাম যে, আজকে এই লেখাটি আপনাদের সাথে শেয়ার করা যাক। কারণ প্রতিনিয়ত বিভিন্ন ব্যাপার, কিংবা নিজের বক্তব্যগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় তো, তাই আজকে ভাবলাম যে, এই ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করা যায়।

কথাতেই ব্যাপারটি নিয়ে আমার মতামত আসলে আমি যেটা মনে করি, সেটা হলো বর্তমান যে যুগ, অর্থাৎ আধুনিক জীবন কিংবা আধুনিক যুগে, আমাদের সম্পর্কের অবনতি একটু বেশিই হচ্ছে। আগের যুগের সাথে যদি সেটা তুলনা করে দেখি, তাহলে আসলে তেমনটা দেখা যায় না। আমি কিছু ব্যাপার এখানে তুলে ধরছি, তাহলে আপনারা আমার মতামতের পক্ষের যৌক্তিকতা বুঝতে পারবেন।

আমি যা ব্যাপারগুলো এমনি এমনিতেই বলছি, ব্যাপারটি তেমন নয়। অর্থাৎ, অনেকগুলো কারণ দেখেই আমি বলছি। তার মধ্যে অন্যতম হিসেবে আমার যেটা মনে হয়েছে, তা হলো আগে আধুনিক যুগ যেমন ছিল না, ঠিক একইভাবে কে কোথায় কী করছে, কে কী কিনছে, সেসব সম্পর্কেও কেউ অবগত ছিল না। অর্থাৎ পাশের বাড়িতে আসলে কে কী কিনছে, সেটা কিন্তু সকলের মধ্যে জানার ছিল না।

তো সে ক্ষেত্রে যার যার আয়ের মতোই শেষে তেমনভাবে সবকিছু কেনাকাটা করতে পারতো, এবং সকলেই নিজেদের আয়ের উপরে সন্তুষ্ট ছিল। কিন্তু বর্তমানে, আধুনিক যুগের কারণে আমাদের এক্সপেক্টেশন অনেক হাই হয়ে গিয়েছে। কারণ আমরা দেখছি যে, আমার পাশের বাসার মানুষ কিংবা আমার অন্য পরিচিত মানুষ আমার চেয়ে অনেক ভালো লাইফ লিড করছে। স্বাভাবিকভাবে সেটা, অন্য একজন মানুষ হয়ে, আমরা সহ্য করতে পারছি না।

এভাবে করে করে আমাদের আসলে সম্পর্কের জটিলতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আর শুধু তাই নয়, বর্তমানে আসলে বিভিন্ন অনৈতিক সম্পর্ক অনেক বেশি বেড়ে যাচ্ছে। অর্থাৎ, আধুনিক যুগ যদিও আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে, সে ঠিক সেই সাথে কিছুটা অভিশাপ হয়ে আসেনি তা কিন্তু নয়।

কারণ এই আধুনিক যুগের কারণে সম্পর্কের জটিলতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে বলে আমি মনে করি। শুধু তাই নয়, বর্তমানে গবেষণায় দেখা যাচ্ছে যে, ডিভোর্সের পরিমাণ যত দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে। অবশ্যই এটা আমাদের সমাজের জন্য হুমকিস্বরূপ। কারণ বিয়ে হলো একটি সামাজিক বন্ধন, আর এই সামাজিক বন্ধন যদি একটা সমাজে নষ্ট হতে থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের সমাজব্যবস্থায় যথেষ্ট সমস্যা রয়েছে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 65862.60
ETH 1943.54
USDT 1.00
SBD 0.51