বিশ্বযুদ্ধের যেনো খুব দেরি নেই!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বর্তমানে বিশ্বের দিকে যদি তাকাই, তাহলে মন যেন একেবারে হাহাকার করে ওঠে, কারণ বর্তমান বিশ্ব কত বেশি ভয়ংকর হয়ে উঠেছে, বর্তমান বিশ্ব কত বেশি আসলে দুঃখ-দুর্দশার দিকে যাচ্ছে।সেটা সত্যি অবাক করার মতন। অর্থাৎ সবকিছুর দিকে তাকিয়ে একবারেই বলতে হয় যে, আমাদের বিশ্ব অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে। কারণ আপনি নিজেই এটা উপলব্ধি করতে পারবেন, যদি একটু বিশ্বের বর্তমান পরিস্থিতির দিকে তাকান কিংবা বর্তমান সমস্যাগুলোর দিকে তাকান। কারণ আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, সেটা হলো বর্তমানে সব জায়গাতেই অনেক বেশি অশান্তি বিরাজ করছে।
আসলে এটা শুধুমাত্র আমাদের ভাগ্যের ব্যাপার নয়। অর্থাৎ অনেকেই এটা বলে যে, আমাদের ভাগ্য খারাপ আমরা এই যুগে এসে পড়েছি। আসলে এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের গাফিলতি এবং আমাদের সমস্যা যে আমরা চারিদিকে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়েছি। অর্থাৎ আপনি একটু খেয়াল করলেই দেখবেন, প্রায় প্রতিটি দেশেই এখন যেন যুদ্ধ লেগে রয়েছে। আর আগে যেমন শুধুমাত্র পাথর নিক্ষেপ করার মতো যুদ্ধ ছিল, তীর চালানোর মতো যুদ্ধ ছিল।এখন কিন্তু তেমন যুদ্ধ নয়। এখন অনেক বড় বড় মিসাইল, অনেক বড় বড় প্রযুক্তির মাধ্যমে এক দেশ অন্য দেশকে ধ্বংস করে দেওয়ার খেলায় মেতেছে। অর্থাৎ তারা এতটাই আনন্দিত, যে এর মধ্যে কিছু নিষ্পাপ মানুষের জীবন চলে যাচ্ছে সেটা যেন তারা দেখেও দেখছে না। আর দেখতে পেলেও, এটা তাদের জন্য অনেক আনন্দের একটি ব্যাপার হয়ে গিয়েছে।
আমি আসলে জানি না যে মানুষগুলো এগুলো করে, কিংবা যে মানুষগুলো আসলে বিশ্বযুদ্ধ নিয়ে অনেক বেশি আনন্দিত বা উৎসাহিত তাদের মনে কী চলে। কারণ শুধুমাত্র অন্য দেশ দখল করেই, শুধুমাত্র অন্য মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েই কি বিজয় লাভ করা সম্ভব? এই বিজয়কে কি সত্যিই বিজয় বলা যায়? কারণ এই বিজয়কে অন্তত আমি বিজয় বলতে পারি না। কারণ বিজয় হলো সেটা, যেখানে সকল মানুষ আনন্দে একসাথে থাকতে পারে।

