বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে এই জীবনটা কিন্তু আমরা যতটা সহজ মনে করি ঠিক ততটা সহজ কিন্তু মোটেও নয়। অর্থাৎ আমরা যদি আমাদের এই বিপদে নিজেদের মাথা ঠান্ডা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সবসময় পিছিয়ে থাকবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মাথা ঠান্ডা রেখে জীবনের সামনের দিকে এগিয়ে চলতে পারে তাহলে দেখবেন যে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সব সময় জয়ী হতে পারব এবং আমাদের জীবনের সকল ধরনের সমস্যাগুলো আমরা নিমিষেই দূর করতে পারব। এজন্য সব সময় আমাদের বিপদে মাথা ঠান্ডা হোক রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে কোন ধরনের সমস্যায় যদি আমরা মাথা ঠান্ডা রাখতে না পারি তাহলে সেই সমস্যার সমাধান কিন্তু কখনোই আমরা বের করতে পারবো না। অর্থাৎ বিভিন্ন বিপদে সর্বপ্রথম আমাদের মাথা ঠান্ডা করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আসলো কিছু কিছু জিনিস কিন্তু আমরাও আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি। অবশ্যই ঠিক যে বিপদের সময় মাথা ঠান্ডা রাখা খুব একটা সহজ কাজ কখনোই নয়। কিন্তু এই ধরনের ক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে শান্ত রাখতে পারি তাহলে কিন্তু সেই বিপদ থেকে অর্ধেক আমরা বের হয়ে আসতে পারবো।
যদিও আমাদের সব সময় চেষ্টা রাখতে হবে যে কি করে জীবনটাকে একটা সহজ সরল পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা নিজেদের জীবনটাকে যতই সহজ-সরল মনে করি না কেন আমাদের জীবনটা কিন্তু অনেক বেশি কঠিন একটা জীবন এবং এই জীবনে প্রতিনিয়ত আমাদের বিভিন্নভাবে সংগ্রাম করে যেতে হয়। আসলে আমরা যদি সঠিকভাবে সংগ্রাম করে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং জীবনের প্রতিটা মুহূর্তকে আমরা সঠিকভাবে উপভোগ করতে পারবো। এজন্য আমাদের জীবনে অবশ্যই জয়ী হতে গেলে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে এবং সেই বিপদ থেকে বের হয়ে আসার জন্য আমাদের নিজেদেরকেই অবশ্যই চেষ্টা করতে হবে।
আসলে যদি আমরা নিজেরা চেষ্টা করতে না পারি তাহলে কিন্তু কেউ আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করতে কখনো সাহায্য করবে না। বরং কিছু কিছু মানুষ আছে যারা সব সময় চেষ্টা করে কি করে মানুষ দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে আরো বেশি বিপদে ফেলা যায়। অর্থাৎ আপনি বিপদে পড়ে আছেন এবং মানুষ সেই সময় চেষ্টা করবে আপনি যাতে সেই বিপদ থেকে উদ্ধার পেতে না পারেন। এজন্য মানুষের সাহায্যের আশা ভুলে গিয়ে আপনি নিজের বিপদ থেকে নিজেকে বের করে ফেলার জন্য অবশ্যই চেষ্টা করবেন। আর এভাবে যদি আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে পারেন তাহলে একটা সময় অবশ্যই আপনি সেই বিপদ থেকে বের হয়ে আসতে পারবেন এবং জীবনে উন্নতি লাভ করতে পারবেন।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
