সুন্দর পরিবেশ যারা নষ্ট করে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সুন্দর পরিবেশ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমরা যে পৃথিবীতে বসবাস করি সেই পৃথিবীতে আমাদের কাছে অনেক বেশি সুন্দর মনে হয়। আসলে আমরা কখনো স্বর্গ যদি নাও দেখতে পারি তাও কিন্তু আমরা পৃথিবীকে দেখেছি। অর্থাৎ পৃথিবীতে আমাদের কাছে স্বর্গের মতো মনে হয়। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদের এই পৃথিবীর সুন্দর পরিবেশকে যারা নষ্ট করে তারা হলো আমাদের পৃথিবীর শত্রু তথা আমাদের শত্রু। আসলে এই মানুষগুলো কখনো পৃথিবীর সুন্দর জিনিস গুলো দেখতে পায় না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে যে মানুষের মন ভালো নয় অর্থাৎ মনের দিক থেকে যারা সবসময় খারাপ থাকে তারা কখনো এই পৃথিবীর কোন সুন্দর জিনিস দেখতে পারে না।
তাইতো যারা আমাদের এই পৃথিবীর সুন্দর পরিবেশকে নষ্ট করার চেষ্টা করে তারা কখনো আমাদের প্রকৃত বন্ধু হতে পারেনা। এই পৃথিবীতে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার। আসলে আমাদের চারিপাশে যে সুন্দর পরিবেশ রয়েছে এই সুন্দর পরিবেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। আসলে যদি আমরা আমাদের চারিপাশের এই সুন্দর পরিবেশকে গুছিয়ে রাখতে পারি এবং কেউ যদি এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তাদেরকে বাঁধা দিতে পারি তাহলে কিন্তু আমাদের পরিবেশটা আগের থেকে আরো বেশি সুন্দর হবে। যদিও অতিরিক্ত জনসংখ্যার কারণে কিন্তু আমাদের এই সুন্দর পরিবেশ প্রতিনিয়ত দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এর জন্য কিন্তু আমরা সকলেই দায়ী রয়েছি।
আসলে সুন্দর পরিবেশের সৌন্দর্য যারা একবার উপভোগ করতে পেরেছে তারা কিন্তু জীবনে অবশ্যই এই সৌন্দর্যের প্রেমী হয়ে গেছে এবং তারা সবসময় চেষ্টা করেছে এই সৌন্দর্যকে রক্ষা করার জন্য। কিন্তু একজন মানুষের পক্ষে ১০ জন মানুষকে আটকানো কখনো সম্ভব নয়। কেননা দশজন মানুষ যদি এই প্রকৃতিকে নষ্ট করার চেষ্টা করে তাহলে আপনার একার পক্ষে যেমন তাদের থামানো সম্ভব নয় ঠিক তেমনি আপনি যতই পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেন সবগুলো কিন্তু এখানে ব্যর্থ হয়ে যায়। এজন্য আমাদের সবাইকে এক জোট হয়ে এই পরিবেশ রক্ষা করতে হবে এবং এই পরিবেশ রক্ষা করার ফলে কিন্তু অবশ্যই আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারব।
আসলে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পরিবেশ রেখে যেতে পারি তাহলে কিন্তু তারা এই সুন্দর পরিবেশ পেয়ে অনেক বেশি খুশি হবে এবং এতে তাদের মানসিক বিকাশ অনেক বেশি অগ্রগতি হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে তারা সুন্দর পরিবেশ নষ্ট করে তারা হলো আমাদের প্রধান শত্রু এবং এই মানুষ দ্বারা সমাজের কখনো কোন ধরনের ভালো কাজ হয় না এবং তাদের দ্বারা সব সময় ক্ষতি ছাড়া আর কোন কিছু হয় না। এইতো একটা জিনিস আমরা সব সময় চিন্তা ভাবনা করব যাতে করে কেউ আমাদের এই চারিপাশের সুন্দর পরিবেশকে নষ্ট না করতে পারে এজন্য আমরা সবাই একজোট হয়ে পরিবেশটাকে রক্ষা করব এবং পরিবেশের সৌন্দর্যের রক্ষণাবেক্ষণ করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
