কেউ পৃথিবীর বোঝা নয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কেউ পৃথিবীর বোঝা নয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


friends-1013882_1280.webp



লিংক


আসলে এই পৃথিবীতে আমার আপনার সবার। অর্থাৎ এই পৃথিবীতে বসবাস করার অধিকার কিন্তু আমাদের সকলের রয়েছে। আপনি যদি মনে করেন যে এই পৃথিবীটা শুধুমাত্র আপনার জন্য তাহলে এ ধরনের চিন্তাভাবনা সম্পূর্ণ একটি ভুল চিন্তাভাবনা। আসলে এই পৃথিবীতে ধনী গরীব বলে কোন কিছুই নেই বরং সকলের জন্য এই পৃথিবীর সকল সুযোগ সুবিধা সব সময় উন্মুক্ত থাকে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি পৃথিবীতে বসবাস করে পৃথিবীর সবার সাথে ভালো আচরণ না করতে পারে তাহলে কিন্তু আমরা এই পৃথিবী থেকে মানুষের কাছ থেকে কখনো ভালোবাসা পাবনা এবং সবাই আমাদেরকে সবসময় ঘৃণা করবে। আসলে এই পৃথিবীতে আমরা কখনো কাউকে বোঝা মনে করব না।


কেননা আপনি কিন্তু কখনো অন্য মানুষকে খাওয়াতে যান না বা উপকার করতে কখনো চান না। অর্থাৎ আপনি শুধুমাত্র নিজের উন্নতির জন্য কাজ করেন এবং নিজে ভাল থাকলে আপনি সেখানেই খুশি থাকেন। কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যদি নিজেরা খুশি থাকতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনো অন্য মানুষদেরকে খুশি করতে পারবেন না। একটা বিষয়ে আমরা সবাই চিন্তা করে দেখেছি যে আমরা যদি এই পৃথিবীতে সবাই মিলে কঠোর পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের জীবনটাকে অবশ্যই সেই সুখে-শান্তিতে ভরা জীবনে নিয়ে আসতে পারবো। অর্থাৎ সবাই মিলে অনেক বেশি আনন্দ ফুর্তি করতে পারব।


কিছু কিছু মানুষ আছে যারা গরীব মানুষদেরকে এই পৃথিবীর বোঝা মনে করে এবং তারা কখনো এই গরিব মানুষদেরকে কখনো সম্মান করে না। আসলে একটা জিনিস তাদের ভুল ধারণা যে এই পৃথিবীতে আপনার যেমন বসবাস করার অধিকার রয়েছে তেমনি সকল ধরনের গরিব মানুষেরও বসবাস করার অধিকার রয়েছে। শুধুমাত্র আপনি যদি তাদের ঘৃণা করেন তাহলে আপনি হবেন পৃথিবী সবথেকে ঘৃণিত পাত্র। কেননা এই মানুষগুলো কখনো আপনার কাছে এসে সাহায্যর জন্য হাত বাড়ায় না বরং তারা সবসময় চেষ্টা করে তাদের নিজেদের জীবনটাকে কি করে একটু ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ তারাও কিন্তু এই পৃথিবীর সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করার অধিকার তাদের অবশ্যই রয়েছে।


আসলে প্রত্যেক মানুষ যদি প্রত্যেক মানুষের অধিকার গুলো সঠিকভাবে বুঝে নিতে পারে তাহলে কিন্তু এই পৃথিবীতে আর কোন ধরনের বিচার বিবেচনা থাকবে না। অর্থাৎ সব মানুষ সমানভাবে বসবাস করবে এবং একটা সুন্দর পৃথিবী গঠন করতে পারবে যেখানে সবাই সবার নিজের মতো করে চলাফেরা করার চেষ্টা করবে এবং কেউ যদি কোন ধরনের বিপদে পড়ে তখন অন্য মানুষগুলো এসে তাদের সেই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে। আর এভাবে যদি আমরা পৃথিবীর কাউকে বোঝা বলে মনে না করে সব সময় বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারি তাহলে কিন্তু আমরাও অন্য মানুষদের কাছে ভালো থাকব এবং প্রত্যেকটা মানুষ এর উপকার করার জন্য আমরাও চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 66535.04
ETH 2000.20
USDT 1.00
SBD 0.48