মাস্টার মাইন্ড!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কিছু কিছু জায়গায় আসলে কিছু কিছু মানুষকে চ্যালেঞ্জ করতে নেই।কারণ আমার মতে কি আসলে কিছু মানুষ এমন কিছু জায়গায় এতটাই ক্যাপাবল থাকে যে সেখানে তাদের সঙ্গে অযথা প্রতিযোগিতা করতে গেলে উল্টো নিজেরই সমস্যা হতে পারে।এটা কাউকে ভয় পাওয়ার বিষয় না।মানে কার কোথায় কতটা দক্ষতা আছে সেটা বুঝতে পারার বিষয়।আমরা অনেক সময় মানুষকে ঠিকমতো না বুঝেই তাদের চ্যালেঞ্জ করে বসি।মানে মনে করি যে আমিও তো পারি তো আমিও দেখিয়ে দেবো,ব্লা ব্লা ব্লা।কিন্তু সামনে থাকা মানুষটা সেই কাজটা হয়তো বছরের পর বছর ধরে করে আসছে।তার অভিজ্ঞতা আছে,পরিস্থিতি বোঝার ক্ষমতা আছে,কোথায় কীভাবে কাজ করতে হয় সেটা সে ভালোভাবে জানে।তো তখন শুধু আত্মবিশ্বাস দিয়ে তার সাথে পাল্লা দেওয়া সবসময় সম্ভব হয় না।
তো আমার মনে হয় কি নিজের সক্ষমতার ওপর বিশ্বাস থাকা অবশ্যই দরকার।কিন্তু তার মানে এই না যে সব জায়গায় সবাইকে হারাতে হবে বরং কোথায় নিজের শক্তি বেশি আর কোথায় অন্য একজনের দক্ষতা বেশি সেটা বুঝতে পারাটাও একটা বুদ্ধিমানের কাজ।কিছু মানুষকে আমি এমন কিছু বিষয়ে খুব ভালো হতে দেখেছি যে সেখানে তাদের সঙ্গে তর্ক বা প্রতিযোগিতা করার কোনো মানেই হয় না।ওরা হয়তো অনেক বেশি জানে,অনেক বেশি অভিজ্ঞ বা সেই বিষয়টা নিয়ে এতো বেশি কাজ করেছে যে তাদের সামনে গিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করাটা অপ্রয়োজনীয় হয়ে যায়।আবার এমনও হয় যে কাউকে আমরা প্রথম দেখায় খুব সাধারণ মনে করি।মানে এই মানুষটা আর কতটুকুই বা পারে।কিন্তু কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে গিয়ে তার দক্ষতা দেখার পর বোঝা যায় যে এতোদিন মানুষটাকে আসলে ঠিকমতো বোঝাই হয়নি।তখন মনে হয় যে কিছু মানুষকে বিচার করার ক্ষেত্রেও আমাদের একটু সময় নেওয়া উচিত।আর সব জায়গায় নিজেকে প্রমাণ করার একটা আলাদা চাপ আমাদের মধ্যে কাজ করে।কেউ কিছু বললেই মনে হয় আমাকে দেখিয়ে দিতে হবে যে আমিও পারি।কিন্তু সবসময় এমন করার প্রয়োজন নেই।কোথাও চুপ থাকা,কোথাও অন্যের দক্ষতাকে স্বীকার করা আবার কোথাও নিজের সীমাটা বুঝে সরে আসাও বুদ্ধিমানের কাজ।আর আমার কাছে কাউকে চ্যালেঞ্জ না করার মানে তাকে ছোট ভাবা না উল্টো তাকে সম্মান করা।আর আমি যদি বুঝতে পারি যে এই মানুষটা এই জায়গায় আমার চেয়ে বেশি অভিজ্ঞ বা বেশি দক্ষ তাহলে সেটা স্বীকার করতে আমার সমস্যা থাকার কথা না।
আর সবচেয়ে মেইন বিষয় হচ্ছে অন্যের দক্ষতাকে স্বীকার করলে নিজের দক্ষতা কমে যায় না।তো এতে নিজের অবস্থান সম্পর্কে আরও পরিষ্কার ধারণা তৈরি হয়।কোথায় আমাকে আরও শিখতে হবে,কোথায় অভিজ্ঞতা বাড়াতে হবে আর কোথায় অন্যের কাছ থেকে শেখার সুযোগ আছে সেটা বোঝা যায়।তাই আমার মনে হয় যে জীবনে সব চ্যালেঞ্জ গ্রহণ করার দরকার নেই।কিছু কিছু জায়গায় দূর থেকে দেখেই বুঝতে হয় এখানে সামনে থাকা মানুষটা আসলেই অনেক বেশি ক্যাপাবল।সেখানে অহেতুক নিজেকে প্রমাণ করার চেষ্টা না করে তার দক্ষতাকে সম্মান করাই ভালো।কারণ সব লড়াই জেতার জন্য লড়তে হয় না।কিছু জায়গায় লড়াই না করাটাই বরং নিজের বুদ্ধিমত্তার পরিচয় আর কে কোন জায়গায় কতটা শক্তিশালী সেটা বুঝতে পারাটাও জীবনের একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।

