অতিরিক্ত জনসংখ্যার ক্ষতি।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভরসা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


figures-4273081_1280.jpg



লিংক


এই পৃথিবীতে প্রতিনিয়ত যে হারে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এতে করে কিন্তু দেশে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি আস্তে আস্তে শুরু হয়ে গেছে। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে যখন আমরা জন্মগ্রহণ করেছি এবং যখন এই চারিদিকের পরিবেশ সম্পর্কে বোঝার মত বয়স হয়েছে তখন আমরা আমাদের আশেপাশে বিভিন্ন খালি জায়গা দেখেছি যেখানে আমরা বিকেল বেলায় মাঠে খেলা করতাম। কিন্তু সে খালি জমি এবং মাঠগুলো দিন দিন দখল হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের মানুষের দ্বারা। অর্থাৎ ফাঁকা জমি দখল হয়ে যাওয়ার মানে হল যে দেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে কিন্তু সকল ধরনের জমির সংখ্যা কমে যাচ্ছে এবং এর ফলে চাষাবাদ অনেক বেশি কম হচ্ছে।


এভাবে যদি অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি হতে থাকে তাহলে একদিক থেকে জমির পরিমাণ কমে যাবে এবং ফসল উৎপাদনের পরিমাণও কিন্তু একই সাথে কমে যাবে। আসলে অতিরিক্ত মানুষের জন্য সব সময় প্রয়োজন হয় অতিরিক্ত ফসল। আর এই অতিরিক্ত ফসল যদি উৎপাদন করা সম্ভব না হয় তাহলে দেশে দুর্ভিক্ষের সৃষ্টি হয়। এছাড়াও আমরা আগে দেখেছি অথবা শুনেছি যে বিভিন্ন সময় প্রচুর পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে যার ফলে এই পৃথিবীতে প্রচুর পরিমাণ মানুষ মারা গিয়েছে। কিন্তু এই জিনিসগুলো থেকে এখনো আমরা যদি শিক্ষা না নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি তাহলে কিন্তু সামনে আমাদের জন্য অনেক বড় ধরনের বিপদ অপেক্ষা করে আছে।


আসলে এই বিপদের থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই জনসংখ্যার ক্ষতি সম্পর্কে জানতে হবে এবং এই অতিরিক্ত জনসংখ্যার ফলে দেশের কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে অবশ্যই আমরা সবাই অনেক বেশি সচেতন হয়ে যাব। এই পৃথিবীতে সচেতন মানুষের সংখ্যা যেহেতু কম তাই এত ধরনের সমস্যা দিন দিন হচ্ছে। আসলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাই মিলে এই অতিরিক্ত জনসংখ্যা কে নিয়ন্ত্রণ করে পুনরায় সুন্দর একটা পৃথিবী গড়তে চাই তাহলে কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে এই অতিরিক্ত জনসংখ্যার সমস্যার সম্পর্কে জানাতে হবে এবং তারা এই বিষয় সম্পর্কে যেন যথেষ্ট সচেতন হতে পারে।


প্রত্যেক নাগরিক যদি সঠিকভাবে সচেতন হতে পারে তাহলে কিন্তু দেশের জনসংখ্যা আবার নিয়ন্ত্রণে চলে আসবে এবং এর ফলে কিন্তু আমাদের দেশটা আরো সুন্দর হতে পারে। এজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ রেখে যদি আমরা এই ছোট জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশটা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে এবং অন্যান্য দেশ অপেক্ষা আমাদের যে সবসময় সামনের দিকে এগিয়ে থাকবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে এই অতিরিক্ত জনসংখ্যা যাতে বৃদ্ধি না পায় এবং এর ক্ষতিগুলো সম্পর্কে সবাইকে সঠিক ধারণা দিতে হবে। এর ফলে কিন্তু আমরা এই জনসংখ্যা বৃদ্ধির হারটা কমিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 68089.86
ETH 2100.40
USDT 1.00
SBD 0.51