অতীত কখনো ভুলতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতীত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


investigation-9604083_1280.webp



লিংক


আসলে অতীত আমাদের জীবনটাকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগায়। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের অতীতকে ভুলে যাই তাহলে কিন্তু আমাদের মনুষ্যত্ব বলে কোন কিছু কখনো থাকবে না। আসলে মানুষ তার অতীতকে পরিবর্তন করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করে তাই বলে যে অতীতকে ভুলে যাবে এমন কোন কথা নেই। মানুষ পূর্বে অনেক নিম্ন স্তর থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ একটা উচু পর্যায় যখন পৌঁছে যাবে তখন কিন্তু সেই মানুষের জীবনে উন্নতি লাভ করতে পারবে এবং তার জীবনের সকল ধরনের কষ্ট সব সময় সফল হয়ে যাবে।


আর এই সফলতার জায়গায় বসে যদি সে তার অতীতের কথাগুলো ভুলে যায় এবং অতীতে ফেলে আসা মানুষগুলোর প্রতি তাদের দায়িত্ব কর্তব্য কথা ভুলে যেতে শুরু করে তাহলে কিন্তু সে হয়তোবা আস্তে আস্তে করে অর্থের অহংকারে ডুবে যাবে। একটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি যত উঁচু পর্যায়ে পৌঁছে যাই না কেন আমরা কখনো আমাদের অতীতকে ভুলে যেতে চেষ্টা করব না। কেননা এই অতীত আমাদের সব সময় শিক্ষা দিয়েছে জীবনের যতই উপরের দিকে উঠে যাও না কেন সব সময় নিজের মানুষগুলোর প্রতি তাদের ভক্তি এবং ভালোবাসা সবসময় রাখতে হবে। আসলে যারা এই ধরনের মানুষ তাদের প্রতি অন্য মানুষের ভালবাসা বরং কমে না সব সময় দিন দিন বাড়তে থাকে।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা এমন কোন কাজ করবো না যাতে করে আমরা আমাদের ফিরে আসার দিনগুলোর জন্য আফসোস করব। আসলে প্রত্যেকটা সময় কি আমরা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করব এবং সেই সময় গুলোকে যদি সঠিকভাবে ব্যবহার আমরা প্রতিনিয়ত চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই জীবনে আমরা উন্নতি লাভ করতে পারব। আসলে মানুষের পরিবর্তন অবশ্যই হবে সে খারাপের দিকে হোক বা ভালোর দিকে হোক। অর্থাৎ মানুষ যদি সব সময় ভালো কাজ করে তাহলে তার পরিবর্তন হবে সব সময় ভালোর দিকে এবং সে যদি সবসময় খারাপ কাজ করে তাহলে তার পরিবর্তন অবশ্যই হবে সব সময় খারাপের দিকে।


আসলে এভাবে আমরা আমাদের অতীতের ফেলে আসা দিনগুলোকে মনে নিয়ে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাব। কেননা অতীত আমাদের সবসময় শিক্ষা দিয়েছে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সব সময় সংগ্রাম করতে হয় এবং সংগ্রাম করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হয়। আসলে আমরা যদি এভাবে সংগ্রাম চালিয়ে সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে দেখবেন যে সবাই তার অতীতের খারাপ জীবন থেকে বের হয়ে এসে একটা ভালো জীবনের মুখ দেখতে পাবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের অতীতের জিনিসগুলোকে কখনো ভুলে যাওয়ার চেষ্টা না করি।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.043
BTC 67539.20
ETH 1950.05
USDT 1.00
SBD 0.38