হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকে কত না বলা গল্প

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

হাসিমুখের আড়ালে যে কত না বলা গল্প জমে থাকে, সেটা বাইরে থেকে কেউ বোঝে না। অনেক সময় কেউ হয়তো সামনে এমনভাবে হাসে, মনে হয় জীবনে তার কোনো দুঃখই নেই। কিন্তু সেই হাসির পেছনে কী যুদ্ধ, কী কষ্ট, কী অভিমান কিংবা কতবার ভেঙে পড়ার গল্প লুকিয়ে থাকে, সেটা সে নিজেই জানে। অন্য কেউ হয়তো টেরই পায় না।আসলে আমরা অনেকেই এখন এমন একটা সময়ে বাঁচছি, যেখানে নিজের কষ্ট বা দুর্বলতা প্রকাশ করাটা একধরনের ভয় ধরায়। মানুষ ভাবে লোকে কী বলবে? তাই হাসির মুখটা মুখে পরে নিই। কারো কাছে যাওয়া যায় না, নিজের কষ্টটা খুলে বলা যায় না, কারণ সবারই যেন নিজস্ব সমস্যা আছে। কেউ সময় দেয় না, কেউ গুরুত্ব দেয় না। তখন নিজের দুঃখ নিজের ভিতরেই চাপা পড়ে যায়। মুখে শুধু হাসি থাকে।

এই হাসিগুলোর আড়ালে হয়তো লুকিয়ে থাকে একটা ভাঙা সম্পর্কের যন্ত্রণা, পরিবারের চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা কিংবা নিজের স্বপ্নগুলো ধুলোয় মিশে যাওয়ার কষ্ট। এমনকি এমনও হয় একটা মানুষ সারাদিন সবার মন ভালো রাখে, সবার পাশে থাকে, অথচ নিজের পাশে কাউকে পায় না।সবাই ভাবে, ও তো সবসময় হাসে, নিশ্চয়ই ভালো আছে!কিন্তু কেউ ভাবে না, সেই হাসির আড়ালে কী অশ্রু জমে আছে, কী না বলা কথা আটকে আছে গলার ভেতর।

এই জন্যই হয়তো অনেক সময় বলি, কোনো মানুষের মুখ দেখে তাকে বিচার করা উচিত না। কে কেমন আছে, সেটা তার চেহারায় লেখা থাকে না। অনেক শক্ত মানুষও ভিতরে ভিতরে অসহায় হয়, কিন্তু সেটা প্রকাশ করে না। কারণ সে জানে, তার কান্না হয়তো কেউ বুঝবে না।তাই কাউকে হাসতে দেখলেই ধরে নেওয়া উচিত না যে সে ভালো আছে। মাঝে মাঝে চুপচাপ পাশে থাকা, খোঁজ নেওয়া বা একটু সময় দেওয়াও কারো জীবনে অনেক বড় স্বস্তি এনে দিতে পারে। কারণ এই সমাজে মানুষ যতটা না ভালো থাকে, তার চেয়ে বেশি ভালো থাকার অভিনয় করে। আর সেই অভিনয়ের পেছনে জমে থাকে অনেক না বলা গল্প।

ABB.gif