বিকেলে পূব মাঠে
নমস্কার বন্ধুরা,
সকালের মতোই রবিবার বিকেলেও বেরিয়ে পড়লাম, তবে এইবার পূবের মাঠে। উদ্দেশ্য গোধূলির সময় পূব মাঠের জমিগুলো ঘুরে দেখব। আমাদের পূবের মাঠের জমিগুলো বেশিরভাগ অন্য লোকজন চাষ করে, তাদের কারো সাথে এক ফসল চুক্তি, যেটা মূলত শীতকালীন ফসলের জন্য, তবে একজনের সাথে দুবছরের চুক্তি আছে। সকালের তুলনায় বিকেলে ঠান্ডাটা একটু বেশিই লাগছিল, হয়তো সেটা পূবের হাওয়া থাকার জন্যই মনে হচ্ছিলো। হালকা হাওয়ায় শরীর কেঁপে উঠছিল, কিন্তু এই ঠান্ডার সাথে একটা আলাদা ভালো লাগা জড়িয়ে আছে। পূবের মাঠে সরষে কিছুটা আগে লাগানো হয়েছিল, তাই সেগুলো প্রায় শুকিয়ে গেছে। মনে হচ্ছিল দু-তিন দিনের মধ্যে হারভেস্টার মেশিন ঢুকিয়ে সব কেটে ফেলতে হবে।
হাঁটতে হাঁটতে ধানের জমির মাঝ দিয়ে এগোতে লাগলাম। চারপাশে সবুজ ধানের গাছ, তার মাঝের সরু আল ধরে নিজেদের জমিতে পৌঁছে গেলাম। গিয়ে সরষের জমির পাশের আলে বসে পড়লাম। চারদিকে একেবারে নিস্তব্ধতা, শুধু হালকা হাওয়ার শব্দ আর দূরে পাখির ডাক। কিছুক্ষণ চুপচাপ বসে গোধূলির সৌন্দর্য উপভোগ করছিলাম। চোখের সামনে আকাশের রঙ বদলে যাচ্ছে, ধীরে ধীরে আলো কমে আসছে। এমন সময়ে হঠাৎ পেছন দিক থেকে আওয়াজ, হুক্কা হুয়া। মনে হল কয়েক হাত দূর হতেই আওয়াজটা আসছে। এখনকার শেয়ালগুলো আর আগের মতো ভীতু নয়, অনেকটা কুকুরের মতো হয়ে গেছে, মানুষ দেখলেও তেমন ভয় পায় না। আশ্চর্যের ব্যাপার, আমারও খুব একটা ভয় লাগছিল না। সাথে একটা ভাইপো ছিল, তাই হয়তো সাহসটা একটু বেশি। হাঃ হাঃ 🤪😂। তাছাড়া নিজেদের গল্পেই মশগুল ছিলাম।
ধীরে ধীরে অন্ধকার বাড়তে শুরু করল। উঠে হাঁটতে শুরু করলাম। দূরে চোখে পড়ল, আমাদের এক প্লট জমির ধানে স্প্রে হচ্ছে। কৌতূহলবশত সেদিকে চলে গেলাম। সেখানে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে চারপাশে সন্ধ্যা নেমে এলো। আকাশে হালকা আলো আছে তবে মাঠ প্রায় অন্ধকার। দেরি না করে আমরা বাড়ির পথে হাঁটা দিলাম।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS








