ইছামতী ভিউ পয়েন্ট
নমস্কার বন্ধুরা,
টাকী পূবের বাড়ির ঐতিহ্যবাহী ইছামতী নদীর ঘাট থেকে রওনা হলাম ইছামতী ভিউ পয়েন্ট দেখবার জন্য। রাজবাড়ি ঘাট থেকে ভিউ পয়েন্টের দূরত্ব মাত্র কিলোমিটার দেড়েক দেখাচ্ছিল। অলিগলি ধরে খুঁজে খুঁজে দ্বি-চক্র যানে সহজেই পৌঁছে গেলাম। দ্বি-চক্র যান দাঁড় করিয়ে নদীর দিকে এগিয়ে যেতেই বিশাল ইছামতী প্রকট হলো। ইছামতীর এক বিশাল রূপ চোখের সামনে। রাজবাড়ি ঘাটের তুলনায় এই জায়গাটা অনেক বেশি খোলামেলা। সেই সাথে বুঝলাম ভিউ পয়েন্ট কেন। আসলে সেটা বর্ডার সিকিউরিটি ফোর্সের তিনটি ওয়াচ টাওয়ার আছে, সীমান্তের কড়া নজরদারির জন্য বানানো।
ইছামতী নদী ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা সেই জন্য ইছামতী নদী বরাবর পুরোটাই বর্ডার সিকিউরিটি ফোর্সের আওতায়। সেই সাথে পুরো জায়গাটা পর্যটকদের সুবিধার্থে সুন্দরভাবে সাজানো। ইছামতীর ভিউ পয়েন্ট টুকুর পাড় পাকা বাঁধানো, যাতে নদীভাঙনের ভয় ছাড়াই নিশ্চিন্তে পাড়ে বসে সীমানা নজরদারি করা যায়। মানুষের বসার জন্য কটি সিমেন্টের বেঞ্চ এবং কয়েকটি সুন্দরী গাছ রয়েছে। ভাটা দেখে অল্প সাহস জুটিয়ে পাড় সংলগ্ন বাঁধানো জায়গায় বসলাম, তখন আরো বেশি করে আনুভব করলাম ইছামতী নদী এখানে কতটা চওড়া। ভারতে টা শহর স্পষ্ট হলেও বাংলদেশে সবুজ, মানুষের দেখা নেই। নদীর জলরাশির বয়ে চলেছে বঙ্গোপসাগরের দিকে। বাঁধানো পাড়ে বসে চারপাশের পরিবেশটা নিজের মধ্যে ধারণ করে নিলাম। একদিকে ওয়াচ টাওয়ারে বিএসএফ-এর কড়া নজরদারি, অন্যদিকে চোখের সমানে ভারতের পতাকা লাগানো নৌকো।
ইছামতীর বিস্তৃত জলরাশিতে তাকিয়ে থেকে অত্যন্ত প্রশান্তি পেলাম। অনেকটা সময় এখানে কাটালাম, গাছের ছায়া নদীর হাওয়া সব যেন প্রাণ জুড়িয়ে দিচ্ছিল।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS










