পিজ্জার নতুন রাজা: জুলু'স পিজ্জা

in আমার বাংলা ব্লগ11 hours ago

নমস্কার বন্ধুরা,

কলকাতায় ফিরে আসার পর কদিন ভালোই চলছিল ব্যথাটা কিছুটা কমেছিল সেজন্য তিনদিন ঘর থেকে বেরিয়ে কাজেও যেতে পেরেছিলাম। কিন্তু কাজের চাপ অল্প শুরু হতেই ব্যথা ফের বাড়ল তাই আবার ফিজিওথেরাপি সেশন শুরু করলাম। গতকাল রাতে তেমনই একটা সেশন নিয়ে বাড়ি ফিরছিলাম, তখন রাত বেশি না হলেও, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। ঘরে ঢোকার পর জল কাদা ঠেলে বাইরে খেতে বেরোনোর ইচ্ছে করছিল না। ঠিক করলাম ঘরে বসেই কিছু অর্ডার করে নেবো। তবে বৃষ্টির রাতে কোনো ঝোল বা গ্রেভি জাতীয় খাবারের চেয়ে মন টানছিল একটু শুকনো কিছুর দিকে। আর এই রকম পরিস্থিতিতে আমার প্রথম পছন্দ হলো পিজ্জা। জোমাটো খুলে ডোমিনোজের দিকে হাত বাড়ালাম। একি! দেখি ডোমিনোজ এই এলাকায় ডেলিভারি পরিষেবা বন্ধ রেখেছে। অগত্যা নিরাশ না হয়ে স্ক্রিনে আঙুল বোলাতে বোলাতে হঠাৎ করেই একটা একেবারে নতুন পিজ্জার লিস্টিং চোখের সামনে ভেসে উঠল, জুলু'স পিজ্জা। নতুন দোকান কৌতূহলবশত মেনু খুলতেই আমার চক্ষু চড়কগাছ! ডোমিনোজের পিজ্জা ম্যানিয়ার চেয়েও এর দাম অবিশ্বাস্য রকমের কম।

1000230222.jpg

দাম দর দেখে লোভ সামলানো কঠিন, তাই তিনটে জিনিস বেছে নিলাম। অর্ডার লিস্টে একটা রোস্টেড অনিয়ন পিজ্জা, একটা কর্ন চিজ পিজ্জা এবং তার সাথেএকটা গার্লিক ব্রেড ও চিজ ডিপের কম্বো। যেহেতু নতুন একটা জায়গা থেকে অর্ডার, জানতাম সময় একটু বেশিই লাগবে। প্রায় ৪৫ মিনিট পরে অবশেষে খাবার পৌঁছালো। পিজ্জার বাক্স গুলো হাতে নিয়ে রীতিমতো অবাক হলাম, ডোমিনোজের বক্সের তুলনায় ওজনে অনেকটাই ভারী। চটজলদি বাক্সগুলো ঘরের টেবিলে নিয়ে এসে একটা একটা করে খুললাম, তখন ভেতরের কোয়ানটিটি দেখে আমি জাস্ট হাঁ। টপিং আর চিজের পরিমাণ ছিল দেখবার মতো। শুরুতেই কামড় বসালাম রোস্টেড অনিয়ন পিজ্জাটায়। পেঁয়াজের হালকা পোড়া মিষ্টি স্বাদ আর চিজের মেলবন্ধন মুখে তলিয়ে গেলো।

1000230217.jpg

1000230216.jpg

পিজ্জা শেষ করে জিভের স্বাদ বদল করতে গরম গরম গার্লিক ব্রেডটা লিকুইড চিজে ডুবিয়ে মুখে দিলাম। আহা! কোয়ালিটি খুবই ভালো। দুটো খাওয়ার পরে আমার পেট একেবারে কানায় কানায় ভরে গেল। বুঝতে পারিনি খাবার গুলোর কোয়ানটিটি এত ভালো হবে।

1000230215.jpg

কর্ন চিজ পিজ্জাটা তখনো টেবিলে আছে। লোভ সংবরণ না করে ঘরের মধ্যেই কিছুক্ষণ পায়চারি করে নিলাম। মিনিট কুড়ি হাঁটাহাঁটি করার পর তৃতীয় বাক্সটা খুললাম, তখন পিজ্জা হালকা গরম। কর্ন আর চিজের পারফেক্ট যুগলবন্দির প্রথম কামড়টা মুখে দিতেই জিভের স্বাদকোরক গুলো নেচে উঠল।

1000230214.jpg

1000230213.jpg

সত্যি বলতে, জুলু'স পিজ্জার প্রতিটা পদের স্বাদ, পরিমাণ আর ক্রাস্টের সফটনেস সব দিক থেকে ডোমিনোজকে বেশ কয়েকটা গোল দিয়ে দিল।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png