প্রথম থিয়েটার দেখা

in আমার বাংলা ব্লগ15 days ago

নমস্কার বন্ধুরা,

প্রথমবার থিয়েটার দেখার অনুভূতিটা অদ্ভুতভাবে নতুন। এতদিন সিনেমা দেখি, টিভি সিরিজ দেখি, এমনকি যাত্রা পালাও দেখেছি, কিন্তু মঞ্চের সামনে বসে, অভিনেতাদের অভিনয় দেখার অভিজ্ঞতা একেবারে ভিন্ন। সেই সুযোগটা এলো এক দাদার আমন্ত্রণে। ঐতিহাসিক মুক্ত অঙ্গন রঙ্গালয় এ নাটক মঞ্চস্থ হবে শুনেই কেমন একটা কৌতূহল জন্মেছিল। জায়গাটা রাসবিহারী এভিনিউ-তে, যে রাস্তায় সপ্তাহে অন্তত দুবার যাই, সেই পথেই পড়ে মুক্তাঙ্গন। বাইরে থেকে বোঝা না গেলেও, তার ভেতরে লুকিয়ে আছে এক সাংস্কৃতিক পরিসর। সন্ধ্যা ছটা থেকে নাটক। আমি পরিকল্পনা করে কাজগুলো এমনভাবে গুছিয়ে নিলাম, যাতে সময়ের আগে সেখানে পৌঁছতে পারি। প্রথমবার তাই আগে গিয়ে জায়গাটা অনুভব করতে ইচ্ছে ছিল। পৌঁছে দেখি ভিড় জমে গিয়েছে। কয়েক জন চেনা, কেউ অচেনা।

1000164753.jpg

ধীরে ধীরে মঞ্চে থিয়েটারের ভেতরে ঢুকে পড়লাম। মঞ্চটা খুব বড় নয়, আলোর বিন্যাসও কাজ চলার মতোই। তবু একটা ঘন আবহ, আসলে এইটা এক ঐতিহাসিক থিয়েটার পুরনো, সবকিছুই পুরোনো বজায় রেখেছে। সময় ঠিক ছটা বাজতেই আলো নামলো, শুরু হলো নাটক। নাটক এগোতে থাকলো, প্রথম পর্ব শেষ হলো। অদ্ভুতভাবে এই সময়টা শুধুমাত্র মঞ্চের দিকেই তাকিয়ে ছিলাম, বারবার মনে হচ্ছিল থিয়েটার কেবল গল্প বলার মাধ্যম নয়, অনেকের কাছে ভাব প্রকাশের একটা জায়গা। অভিনেতা এবং অভিনেত্রীদের সংলাপ, শরীরী ভাষা সবকিছুর মধ্যে এক জীবন্ত ব্যাপার ছিল।

1000164752.jpg

1000164750.jpg

1000164751.jpg

দ্বিতীয় পর্বে আমাকে আমন্ত্রণ জানানো দাদাটি মঞ্চে এলো। মঞ্চে একেবারে অন্যরকমের মানুষ। যদিও তার চরিত্রের অংশ কম, তবুও চরিত্রে ঢুকে যাওয়ার ক্ষমতা আছে। আমি বুঝলাম আসলে থিয়েটারের সাথে কারো আত্মিক সম্পর্ক না থাকলেও, একবার সামনে বসে দেখলে সম্পর্কটা তৈরি হয়ে যাবেই। সবমিলিয়ে তিনটে পর্বের নাটক। প্রতি পর্বের মাঝে একবার করে পালা পড়েছিল আবার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাচ্ছিল নাটকের অন্য কোন অংশ নিয়ে। সম্পূর্ণ নাটকটাই নির্বিঘ্নে শেষ হলো। নাটক শেষ হলো, করতালির শব্দ থিয়েটার ভরে উঠলো।

1000164749.jpg

জীবনে প্রথমবারের জন্য এমন একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো যেটা আজীবন মনে থাকবে। জীবনের ব্যস্ততায় আমি কতদিন এই থিয়েটারের সামনে থেকে পাশ কাটিয়ে গেছি, অথচ এর ভিতর কত মানুষ নিজেদের উপস্থাপনা করছে।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.058
BTC 70538.58
ETH 2178.56
USDT 1.00
SBD 0.53